৮ দফা মেনে নিলে আর কোনোদিন রাস্তায় নামবো না: গাইবান্ধায় জামায়াত আমির
স্ট্রিম সংবাদদাতাগাইবান্ধা
-e07db6-480x270.webp)
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের প্রত্যেকটি দাবি জনগণের জন্য। সেই দাবিগুলো সরকার মেনে নিলে আমরা কোনোদিন রাস্তায় নামব না।’
তিনি বলেন, ‘সরকার বলেছিল এক কোটি মানুষকে চাকরি দেবে। কিন্তু এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে। সারের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, বিদ্যুৎ ও গ্যাসের সংকট চরমে।’
শনিবার রাত ৭টার দিকে গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে রওনা হওয়া লংমার্চের বহরটি পলাশবাড়ীতে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাঁদের স্বাগত জানান।
ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকার জুলাই আন্দোলনের সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এবং আট দফা দাবি না মানলে এক দফার আন্দোলনে যাব। তবে আট দফা মানা হলে এক দফার দরকার নেই। কিন্তু তা মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন।’
পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) ড. অলি আহমদ, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক, এনসিপির যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক আবদুল্লাহ হাসনাত, এবি পার্টির সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আবদুল হালিম ও জোটের স্থানীয় নেতারা।
.png)



-178766-256x144.webp)


