চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার আগামীকাল বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীনচট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার ৮ জুলাইয়ের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।

তবে দেশের অন্যান্য জেলাতে নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন অন্য দুই জেলা—বান্দরবান ও খাগড়াছড়ি এবং দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা পূর্বনির্ধারিত সময়েই হবে।

আরও জানানো হয়েছে, স্থগিত হওয়া চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙামাটি জেলার পরীক্ষার নতুন সময়সূচি পরে বিজ্ঞপ্তিতে জানানো হবে।

এই সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সব জেলার জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরে বিজ্ঞপ্তির অনুলিপি ইতোমধ্যে পাঠানো হয়েছে।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত