স্ট্রিম সংবাদদাতা

পাহাড়ে নারী নিপীড়ন বন্ধ ও জড়িতদের শাস্তি দাবিতে খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয় এ অবরোধ। অবরোধের শুরু থেকেই জেলা সদর চেঙ্গী ব্রিজ, চেঙ্গী স্কোয়ার, মহাজন পাড়াসহ জেলার আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কেও চোরাগোপ্তা পিকেটিং এবং গাছ কেটে গাছের গুঁড়ি ফেলেছে অবরোধকারীরা। এতে আটকে পড়েছে ঢাকাসহ বিভিন্নস্থান থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো। ভোগান্তিতে পড়েছে পর্যটক যাত্রীরা।

এদিকে অবরোধের কারণে খাগড়াছড়ি থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার যানবাহন। বন্ধ রয়েছে অভ্যন্তরীণ রুটের পরিবহন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটি স্থানে নজরদারি জোরদার করেছে পুলিশ।
জুম্ম ছাত্র-জনতার এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম।
গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় মারমা স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে অজ্ঞাত তিনজনকে আসামি করে থানায় মামলা হয়। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার দেখানো হয়। ওই আসামি ৬ দিনের রিমান্ডে রয়েছে। ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ও জড়িতদের শাস্তির দাবিতে পরেরদিন বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ শুরু হয়। একই দাবিতে বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বিক্ষোভকারীরা। শুক্রবার মহাসমাবেশ থেকে ফের আজ সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে তারা।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, সড়কের বিভিন্ন পয়েন্টে যানচলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও তা সরিয়ে দিতে কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৮ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে