স্ট্রিম সংবাদদাতা

বগুড়ার শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) নামকরণ নিয়ে বিতর্কে পর এর পরিবর্তনে গণশুনানি চলছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি কমিটি গঠন করে মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এই গণশুনানি শুরু হয়। লোক থাকা সাপেক্ষ এই শুনানি চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
শুনানিতে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনে স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধির পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে ইউনিয়নগুলোর নতুন নামের বিষয়ে সুপারিশ করা হবে।
জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনসংক্রান্ত চিঠি পাওয়ার পর উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিন সদস্য বিশিষ্ট তিনটি পৃথক কমিটি গঠন করেছেন।
শিবগঞ্জের ইউএনও জিয়াউর রহমান জানান, ‘মীরবাড়ী’ ইউনিয়নের নাম পরিবর্তনের জন্য উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ‘সীমান্ত’ ইউনিয়নের জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী ও ‘দিগন্ত’ ইউনিয়নের জন্য পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মামুনকে প্রধান করে আরও দুটি কমিটি করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি ও তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল থাকায় তিন ইউনিয়নের নাম নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশে নতুন নামকরণে স্থানীয় ইতিহাস, ঐতিহ্য, ভৌগোলিক বৈশিষ্ট্য এবং সর্বজন স্বীকৃতিকে গুরুত্ব দিতে বলা হয়েছে। এ ছাড়া সাংবাদিকসহ সব ধরনের অংশীজনকে সম্পৃক্ত করে গণশুনানির মাধ্যমে মতামত নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সীমান্ত ইউনিয়নের জন্য গঠিত কমিটির আহ্বায়ক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ১০টা থেকে জগন্নাথপুর উচ্চবিদ্যালয় মাঠে গণশুনানি শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হচ্ছে। এর ভিত্তিতে নতুন নামের বিষয়ে সুপারিশ করা হবে।
জগন্নাথপুরে উচ্চবিদ্যালয় মাঠে গণশুনানিতে আসা নারী-পুরুষসহ তরুণেরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইউনিয়নের নাম পরিবর্তনে উদ্যোগ নেওয়ায় তারা খুশি। নিজেদের মতামত দিতে পারছেন। তাদের মতামতের ওপর এবার ইউনিয়নের নাম পরিবর্তন হবে বলে তারা আশা করছেন।
এর আগে ১৪ জুন জারি হওয়া সরকারি প্রজ্ঞাপনে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয় ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’। এর মধ্যে মীরবাড়ী, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম নিয়ে বিতর্কের সূত্রপাত হয়।
‘মীরবাড়ী’ নামটি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম হিসেবে পরিচিত। অন্যদিকে, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম দুটি প্রতিমন্ত্রীর দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিল থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে বিতর্কের পর ইউনিয়নগুলোর নামকরণকে ‘কাকতালীয়’ বলে জাতীয় সংসদে বক্তব্য দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। পরে এর নাম পরিবর্তন করতে জেলা প্রশাসকের কাছে পত্র দিয়েছেন প্রতিমন্ত্রী।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৪ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে