স্ট্রিম সংবাদদাতা

কৃষক আতাউর রহমান এবার শিয়ালমারা হাওরে চার কেয়ার (বিঘা) জমিতে বোরো চাষ করেছেন। এর মধ্যে ৩ কেয়ার জমির ধানই পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে স্কুলপড়ুয়া একমাত্র ছেলেকে নিয়ে পানিতে নেমেছেন বাকি ধান কাটার জন্য। তাঁর স্ত্রী সেই ধান মাড়াইয়ের জন্য নৌকা থেকে সড়কে তুলছিলেন।
শিয়ালমারা হাওর সংলগ্ন সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের ফকিরনগর গ্রামের কৃষক আতাউর রহমান বলেন, ‘আমি একলা মানুষ। চার কেয়ার জমি করেছিলাম। এর ওপর নির্ভর করেই সারা বছর চলে সংসার। ধান পানির নিচে চলে যাচ্ছে। তাই কষ্ট করে ছেলেকে নিয়ে কেটে আনার চেষ্টা করছি।’
আতাউরের স্ত্রী জমিরুন নেছা আক্ষেপ করেই বলেন, ‘আমি জীবনের হাওরে আইছি না। বাধ্য হয়েই হাওরে আইছি। এখন আমার স্বামী অসুস্থ হয়েও ছেলেকে নিয়ে ধান কাটছেন আর আমি ভেজা ধান সড়কে নিয়ে শুকানো চেষ্টা করছি।’
সুনামগঞ্জের হাওরে হাজারো কৃষককে পানির নিচে থেকে ধান কেটে তুলতে যুদ্ধ করতে হচ্ছে। অনেকে বুক সমান পানিতে নেমে তলিয়ে যাওয়া ধান কেটে নৌকায় তুলে শেষ রক্ষার চেষ্টা করছেন। তবে কেটে তোলা ধান শুকাতে না পাড়লে তা কোনো কাজে আসনে না বলে জানান কৃষকরা।

সদর উপজেলার হালুয়ারগাঁও গ্রামের কৃষক আবু বক্করের ২০ কেয়ার (বিঘা) জমির মধ্যে ১৪ কেয়ারই পানিতে তলিয়ে গেছে। বাকি জমির ধান পানির নিচ থেকে তিনি কেটে তুলতে চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমার ১৫টা গরু আছে। আমরা কোনো রকম বাঁচতাম পারমু। গরুরে তো বাঁচানো যাইব না। তাই পানিতে ডুবেই ধান কাটছি।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, সুনামগঞ্জে জলাবদ্ধতার পানিতে ডুবেছে ৯ হাজার ৪৯ হেক্টর জমি। যা ধানের হিসেবে ৫০ হাজার টন ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কেটি টাকা।
এদিকে চারদিন পর বৃহস্পতিবার রোদ উঠেছে হাওরে। তবে বিকেলে আবহাওয়ার খারাপ হতে দেখা গেছে। বৃষ্টি পুরোপুরি না থামলে ধান উত্তোলন সম্ভব হবে না। এর মধ্যেই উজানে বৃষ্টি হচ্ছে। এতে সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি ক্রমাগতই বাড়ছে।

বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্রের বার্তা অনুযায়ী, চলতি মাসের ২৬ এপ্রিল (গত রোববার) থেকে মেঘালয় চেরাপুঞ্জিতে হওয়া বৃষ্টির পানির ঢলে সুনামগঞ্জে পাহাড়ি নদীসহ ছোট বড় ৯৭ নদীতে পানি বেড়েছে। অন্যদিকে দেশের ভেতরে হওয়া ভারী বর্ষণে এবং অপরিকল্পিত বাঁধের কারণে জলাবদ্ধতায় পড়েছে ১৯৯টি ছোট বড় হাওর।
এতে হাওরপাড়ে কৃষকের মধ্যে বইছে হতাশার সুর। পানির নিচে ডুবে গেছে সোনালি স্বপ্নের ধান। দ্রুত সরকারি সহায়তা না পেলে এই ক্ষতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। কৃষকরা জানান, জেলার হাওরে অর্ধেক জমির ফসল এখন পানির নিচে। কৃষক পরিবারগুলোর মধ্যে হাহাকার চলছে।
পানি উন্নয়ন বোর্ড নির্বাহী (পাউবো) প্রকৌশলী মামুন হাওলাদার বলছেন, উজানে বৃষ্টি হওয়ায় নদীর পানি বেড়েছে। বাঁধ কেটে জলাবদ্ধতার পানি ভাটিতে বা নদীতে ছাড়ার কোনো উপায় নেই। এই অবস্থায় সুনামগঞ্জের নদীগুলোর পানি ধনু নদী হয়ে মেঘনায় নামতে সপ্তাহ খানেক লাগবে। এরপর হাওরের জলাবদ্ধতার পানি নামতে থাকবে।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৪২ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে