
গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াই শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, অর্ধশতকের পুরোনো এই শিল্পে আজও অনেক কারখানায় বিদেশিদের এনে কাজ করাতে দেখা যায়। অথচ নিজেরাই পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হলে পুরো শিল্প পরিচালনা করা সম্ভব।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটার হলে ‘ইনোভেশন ইন অ্যাপারেল অ্যান্ড টেক্সটাইল: ড্রাইভিং কম্পিটিটিভনেস অ্যান্ড গ্রোথ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটির প্রধান অতিথি ছিলেন তিনি।
তরুণদের কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ সৃষ্টিকে সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, সরকার এমন এক কর্মসংস্থান নিশ্চিত করতে চায়, যেখানে শিক্ষার্থীরা দেশের ভেতরে সম্মানজনক জীবিকা পাওয়ার পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারেও জোরালো চাহিদা তৈরি করতে পারবে। আর সে জন্যই কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাঠ্যক্রম এমনভাবে সংস্কার করা হচ্ছে, যাতে শিল্প ও শিক্ষাঙ্গনের নিবিড় যোগাযোগ গড়ে ওঠে।
গবেষণা ও প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হলেও উৎপাদন সক্ষমতা বাড়ানোর সুযোগ রয়েছে। তবে প্রযুক্তির অজুহাতে শ্রমিকদের কর্মসংস্থান কেড়ে নেওয়া সমীচীন নয়। মানবসম্পদ ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয় ঘটানোই সরকারের লক্ষ্য।
আলোচনায় আরও বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল, এনবিআরের সদস্য ফারজানা আফরোজ প্রমুখ। সভা শেষে উপদেষ্টা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
.png)
-7c29dd-256x144.webp)


-496321-256x144.webp)


-beb2b3-256x144.webp)