স্ট্রিম প্রতিবেদক

সাবেক তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মামলার শুনানির দিন আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার চারজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।
রিমান্ডপ্রাপ্তরা হলেন— মোস্তাকিম হোসেন (৫১), নূর আলম (৩৫), রুহুল আমিন (২৯) ও আনোয়ার হোসেন (৪৮)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) ইবনে খালিদ হোসেন চার আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ছিল। ওই শুনানিতে পলকসহ কয়েকজন আসামিকে আদালতে হাজির করা হয়।
এজাহারে আরও বলা হয়, শুনানি শেষে পলককে প্রিজনভ্যানে তোলার সময় ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের ক্যান্টিন গেট এলাকায় নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সদস্য ও সমর্থক পরিচয়ে কয়েকজন জড়ো হন। তাদের বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান দিয়ে আদালত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ রয়েছে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিদের একটি অংশ পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, প্রায় এক থেকে দেড় শ অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ঘটনার মূল পরিকল্পনাকারী, পলাতক আসামিদের অবস্থান, অর্থের জোগানদাতা এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গ্রেপ্তার চার আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ যুক্তিতে সন্তুষ্ট হয়ে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

.png)

দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ দুটি চিকিৎসা যন্ত্রের মান যাচাই ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
১১ মিনিট আগে
‘অনলাইন এডিটরস ফোরাম’–এর আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। আর সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
১৩ মিনিট আগে
দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৮ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন।
২৯ মিনিট আগে