স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের নতুন সদস্য হয়েছেন।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) টিআইবি ট্রাস্টি বোর্ডের ১২৮তম সভায় তাকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টিআইবি। সংস্থাটি জানায়, আগামী তিন বছর তিনি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
ড. সেলিম রায়হান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি গ্লোবাল ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (জিডিএন) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি ম্যানচেস্টার ইউনিভার্সিটির সম্মানসূচক সিনিয়র রিসার্চ ফেলো ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘কাটিং এজ অব ডেভেলপমেন্ট থিংকিং’ কর্মসূচির একজন অ্যালামনাই।
উল্লেখ্য, ট্রাস্টি বোর্ড টিআইবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম। বোর্ডের অন্যরা হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ও ভাসমান হাসপাতাল ‘জীবন তরী’র উদ্যোক্তা মনসুর আহমেদ চৌধুরী, চেয়ারপারসন; দ্য ডেইলি স্টারের প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, কোষাধ্যক্ষ। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ফিলিপ গাইন, বনশ্রী পাল, ফারুক আহমেদ, তাহেরা ইয়াসমিন ও ব্যারিস্টার মনজুর হাসান।

.png)

দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এ দুটি চিকিৎসা যন্ত্রের মান যাচাই ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
১০ মিনিট আগে
‘অনলাইন এডিটরস ফোরাম’–এর আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজনীতি ডটকমের সম্পাদক ও প্রকাশক শরিফুজ্জামান পিন্টু। আর সদস্যসচিব মনোনীত হয়েছেন ঢাকা স্ট্রিমের সম্পাদক ও প্রকাশক গোলাম ইফতেখার মাহমুদ।
১২ মিনিট আগে
দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৭ মিনিট আগে
সাবেক তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের মামলার শুনানির দিন আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার চারজনকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এ আদেশ দেন।
৩৫ মিনিট আগে