স্ট্রিম সংবাদদাতা

চট্টগ্রামে ৭ দফা দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের গায়েবানা জানাজা পড়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ শেষে তারা এই প্রতীকী কর্মসূচি পালন করেন।
এর আগে সকাল থেকে শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি এবং ২ নম্বর গেট মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সচিবের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক ফলপ্রসূ না হওয়ায় এবং দাবি বাস্তবায়নের স্পষ্ট আশ্বাস না পাওয়ায় শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখেন। একপর্যায়ে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে সড়কে নেমে যান। বিক্ষোভের একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে বোর্ডের সামনের প্রধান সড়কেই শিক্ষামন্ত্রীর গায়েবানা জানাজা আদায় করেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
রাত হয়ে যাওয়ায় আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হলেও বুধবার থেকে আবার আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, বন্যাকবলিত এলাকার অনেক পরীক্ষার্থী এখনো স্বাভাবিক অবস্থায় ফেরেনি। অনেকের বই-খাতা নষ্ট হয়েছে এবং কেউ কেউ আশ্রয়কেন্দ্রে আছেন। এই সংকটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে আরও কঠোর আন্দোলন হবে।
শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি প্রসঙ্গে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, বৈঠকে শিক্ষার্থীরা সাত দাবি উত্থাপন করেছেন। যেগুলো বোর্ডের এখতিয়ারভুক্ত এবং বাস্তবায়নযোগ্য, সেগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নীতিগত কয়েকটি দাবি শিক্ষা বোর্ডের ক্ষমতার বাইরে থাকায় বাস্তবায়ন সম্ভব নয়।
শিক্ষার্থীদের ৭ দাবির মধ্যে রয়েছে— দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, প্রশ্নপত্রের ত্রুটির জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং উত্তরপত্রের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা। পাশাপাশি প্রশ্ন প্রণয়নে মান ও পাঠ্যক্রমের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা, শিক্ষার্থীদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য থেকে বিরত থাকা ও শিক্ষামন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। একইসঙ্গে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
এছাড়া বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার ব্যবস্থা করা, নষ্ট হওয়া প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড পুনরায় ইস্যু করা এবং অবশিষ্ট পরীক্ষার জন্য বাস্তবসম্মত নতুন রুটিন প্রণয়নের দাবি করা হয়।

.png)

সিলেটের বিয়ানীবাজারের নৌকাবাইচ অবশেষে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের সোনাই নদীর এই প্রতিযোগিতায় স্মরণকালের সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছেন, দাবি আয়োজকদের। এর আগে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আপত্তি জানালে সোনাই নদীর ঐতিহ্যবাহী নৌকাবাইচ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
২৭ মিনিট আগে
সুনামগঞ্জে যাদুকাটা নদী থেকে অবৈধভাবে বালু তোলা থামছেই না। রাত নামলেই নদীর তীরে এবং পার্শ্ববর্তী ভিটেয় ড্রেজার বসিয়ে যত্রতত্র তোলা হচ্ছে বালু। এতে নদী ভাঙন বেড়ে বিলীন হচ্ছে ফসলি জমি, ঘর থেকে শুরু করে সড়কও। সম্প্রতি জেলার তাহিরপুর উপজেলার কয়েকটি গ্রামে যাদুকাটার ভাঙন তীব্র হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাবিসহ দেশের সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। শুরুতে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে দেশটি। শুক্রবার (২৮ আগস্ট) প্রবাসীকল্যাণ ও বৈদেশিককর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে