স্ট্রিম সংবাদদাতা

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে এবারও শতভাগ বই পাচ্ছে না ফেনীর শিক্ষার্থীরা। জেলায় প্রাথমিক স্তরে শতভাগ পাঠ্যবই সরবরাহ সম্পন্ন হলেও মাধ্যমিক ও দাখিল স্তরে চাহিদার অর্ধেকের কম শিক্ষার্থী পাচ্ছে সব বই। তারা কবে শতভাগ বই পাবে, তাও নিশ্চিত নন শিক্ষা কর্মকর্তারা। মাধ্যমিক ও দাখিল স্তরে পাঠ্যবইয়ের চাহিদার সরবরাহ এখনো বাকি থাকায় এই অবস্থা তৈরি হয়েছে বলে জেলা শিক্ষা কার্যালয় জানিয়েছে।
জেলা শিক্ষা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ফেনীতে মাধ্যমিকে মোট শিক্ষার্থী ১ লাখ ৬৪ হাজার ১৮৫ এবং মাদ্রাসায় ১ লাখ ৫৪ হাজার ৩৫ জন। ২০২৬ শিক্ষাবর্ষে দাখিলে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বইয়ের মোট চাহিদা ৭ লাখ ৭৬ হাজার ৮৯০টি। কিন্তু এখন পর্যন্ত বই এসেছে মাত্র ১ লাখ ২৭ হাজার ৬৮০টি। মোট প্রাপ্তির হার ১৬ দশমিক ৪ শতাংশ।
এছাড়া মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বইয়ের মোট চাহিদা ১৩ লাখ ৫৩ হাজার ৫৫৫টি। কিন্তু এখন পর্যন্ত বই এসেছে ৩ লাখ ৮৪ হাজার ৭৬০টি। মোট প্রাপ্তির হার ২৮ দশমিক ৩৫ শতাংশ।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, জেলায় প্রাথমিকে মোট বরাদ্দ বইয়ের সংখ্যা ৫ লাখ ৬২ হাজার ৯২৮টি। চাহিদার শতভাগ বই ইতিমধ্যে ৫৫৯টি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে। এর মধ্যে সদর উপজেলায় বরাদ্দ বই ২ লাখ ৯ হাজার ৬২২টি, দাগনভূঞায় ৯১ হাজার ৬৭০টি, সোনাগাজীতে ১ লাখ ৯ হাজার ৪০০টি, ছাগলনাইয়ায় ৫৯ হাজার ৬৪৪টি, পরশুরামে ৪২ হাজার ৫৮২টি ও ফুলগাজীতে ৫০ হাজার ১০টি।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ফিরোজ আহাম্মদ বলেন, প্রাথমিকে ইতিমধ্যে চাহিদার শতভাগ বই এসেছে। সব বিদ্যালয়ে বই পৌঁছেও গেছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা শতভাগ নতুন বই হাতে পাবে।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফী উল্লাহ বলেন বলেন, ‘এখন পর্যন্ত সবমিলিয়ে প্রায় ৬০ শতাংশ বই এসেছে। প্রতিদিন বই আসছে। বছরের শুরুর দিনে মাধ্যমিকের শিক্ষার্থীরা শতভাগ পাবে না। চাহিদার শতভাগ বই কবে পাওয়া যাবে, সেই বিষয়েও এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এছাড়া আনুষ্ঠানিকভাবে বই উৎসব না হলেও বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা সুবিধাজনকভাবে তাদের বই সংগ্রহ করবে।’
এর আগে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে অষ্টম ও নবম শ্রেণিতে শুরু হয়েছিল নতুন কারিকুলামে পাঠদান। এক বছরের মাথায় রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও পূর্বের কারিকুলামে ফিরে যায় শিক্ষাব্যবস্থা।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দুই দেশের সম্পর্কের আগামী দিন ভালো হওয়ার আশা ব্যক্ত করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
১১ মিনিট আগে
রাষ্ট্র পুনর্গঠনে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আগামী পাঁচ বছরের কৌশলগত কাঠামো ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় এসডিজি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান তিনি।
২৮ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার (১০ আগস্ট) দুপুরে ইউএনও কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি দপ্তরে তালা ঝুলিয়ে দিয়েছে বিএনপি ও ছাত্রদল।
৪৩ মিনিট আগে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ (১০ আগস্ট)। এবছর সার্বিক পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ; যা গত বছরের তুলনায় ৬ দশমিক ২ শতাংশ কম। নির্ধারিত সময় অনুযায়ী ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরে বোর্ডগুলো ২৮ বা ২৯ জুলাইয়ের মধ্যে ফল প্রস্তুত করার আশ্বাস দিয়েছিল।
১ ঘণ্টা আগে