স্ট্রিম সংবাদদাতা

রাজশাহীর মোহনপুরে কৃষক আহমেদ জোবায়ের (২২) হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ১ নম্বর আসামি মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) এবং মামলার ৩ নম্বর আসামি রুবেল হোসেন (৩৮)। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহায়তায় র্যাব-৫-এর রাজশাহী সিপিসি-র একটি দল এই অভিযান চালায়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব এই তথ্য নিশ্চিত করেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের বিলে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান বকুল কৃষকদের বিলের জমিতে জোরপূর্বক খনন শুরু করেন। রাতে খবর পেয়ে কৃষকেরা জমি রক্ষায় বিলের মাঠে নামলে আহমেদ জোবায়েরকে এক্সকাভেটরে (ভেকু) পিষে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহত জোবায়েরের বাবা পরদিন মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুই আসামিকে ইতিমধ্যে মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৪ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪৩ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে