স্ট্রিম প্রতিবেদক

ক্যাবল অপারেটর ও সম্প্রচার সংশ্লিষ্ট খাতের যৌক্তিক সমস্যা সমাধানে সরকার পাশে থাকবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (৯ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ‘ইন্টারন্যাশনাল ক্যাবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন এক্সপো ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো দেশের লাখো মানুষের কর্মসংস্থানের সঙ্গে জড়িত। এই খাতকে টিকিয়ে রাখা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলা সরকারের দায়িত্ব। ক্যাবল অপারেটরদের দীর্ঘদিনের অবদান দেশের তথ্য ও বিনোদন খাতকে শক্তিশালী করেছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের ক্যাবল টেলিভিশন ও সম্প্রচার খাত প্রযুক্তিগত রূপান্তরে নতুন যুগে প্রবেশ করেছে। স্মার্ট প্রযুক্তি, ফাইবার অপটিক নেটওয়ার্ক, আইপি টিভি এবং ডিজিটাল কনটেন্টের বিস্তারের ফলে এই খাত অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
সরকারের পরিকল্পনা তুলে ধরে ফকির মাহবুব আনাম বলেন, ‘সরকার এই খাতের আধুনিকায়নে অবকাঠামো উন্নয়ন, নীতিগত সহায়তা এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্ব দিচ্ছে।’ তবে তিনি প্রযুক্তি ব্যবহারে নৈতিকতা রক্ষা, গ্রাহকের তথ্যের নিরাপত্তা এবং মানসম্মত সেবা নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দেন।
৭ মে শুরু হওয়া এই প্রদর্শনীতে দেশি-বিদেশি ৬৭টি প্রতিষ্ঠান তাদের সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা প্রদর্শন করে। সমাপনী অনুষ্ঠান শেষে মন্ত্রী মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
৭ ঘণ্টা আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
৯ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
৯ ঘণ্টা আগে