
প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) ইউজিসিতে ‘ইরাসমাস প্লাস ইনফো সেশন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বিষয়টি জানান।
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিচ্ছিন্নভাবে নয়, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সক্রিয় অংশীদার হিসেবে গড়ে তুলতে কাজ করছে ইউজিসি।
উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সংযোগ বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউজিসির পাঁচ বছর মেয়াদি কৌশলপত্র ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পেও আন্তর্জাতিকীকরণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
মামুন আহমেদ বলেন, শুধু শিক্ষার্থীদের বিদেশে পাঠানোই ইউজিসির লক্ষ্য নয়। বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, যৌথ ল্যাবরেটরি, জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে দেশের বাস্তব ও স্থানীয় সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করাই মূল লক্ষ্য।
ইউজিসি চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক সহযোগিতার ফলে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নত প্রযুক্তি, গবেষণা অবকাঠামো ও বিশেষজ্ঞ জ্ঞান দেশের প্রয়োজন অনুযায়ী কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি বাংলাদেশি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগও বাড়বে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস শুধু বিদেশি অংশীদার খোঁজার কাজ করবে না। আন্তর্জাতিক বৃত্তি, গবেষণা অনুদান, ফেলোশিপ, একাডেমিক বিনিময় ও যৌথ প্রকল্পের সুযোগ চিহ্নিত করে সেগুলো কাজে লাগাতেও সহায়তা করবে।
এসব অফিসকে কার্যকর ও টেকসই করতে নীতিগত সহায়তা, দক্ষ জনবল তৈরি, সক্ষমতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় অর্থায়নের ক্ষেত্রেও ইউজিসি সহযোগিতা করবে বলে জানান তিনি। একই সঙ্গে তিনি প্রতিটি বিশ্ববিদ্যালয়কে নিজস্ব সক্ষমতা ও অগ্রাধিকার অনুযায়ী আন্তর্জাতিকীকরণ কৌশল প্রণয়নের আহ্বান জানান।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের দেশের উচ্চশিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, বিদেশে থাকা বাংলাদেশি মেধাবীদের শুধু ‘ব্রেন ড্রেন’ হিসেবে না দেখে ‘ব্রেন সার্কুলেশন’-এর মাধ্যমে দেশের সঙ্গে কার্যকর সংযোগ গড়ে তুলতে চায় ইউজিসি।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি শিক্ষক, গবেষক ও পেশাজীবীদের নিয়ে একটি ‘একাডেমিক ডায়াসপোরা নেটওয়ার্ক’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, আন্তর্জাতিক সহযোগিতা ও গবেষণা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য অংশীজন অনুষ্ঠানে অংশ নেন।
.png)

আমার একজন প্রিয় শিক্ষার্থী আতিক আমাকে ফোন করেছিল। তাঁর পরিচিত এক তরুণ চীনা ভাষা শিখতে চায়। কোথায় শেখা যায়, কীভাবে শুরু করা উচিত—এসব নিয়ে আমাদের কথা হচ্ছিল। তবে ফোনালাপটি আমার কাছে অন্য একটি কারণে মনে রাখার মতো হয়ে আছে। কথার একপর্যায়ে আতিক নিজের জীবনের পরিবর্তনের কথা বলছিল। তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা
০২ সেপ্টেম্বর ২০২৬
মানিকগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা উপেক্ষা করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলি ও পদায়নের অভিযোগ উঠেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জুড়ে দেওয়া ‘মনগড়া’ শর্তে এমন সব বিদ্যালয় থেকে শিক্ষক সরানো হয়েছে, যেখানে আগে থেকেই শিক্ষক সংকট ছিল। একই সঙ্গে কয়েকটি বিদ্যালয়
০১ সেপ্টেম্বর ২০২৬
বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতনও নতুন পে-স্কেলে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে তিনি একথা জানান।
০১ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক পদত্যাগ করেছেন। সোমবার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
০১ সেপ্টেম্বর ২০২৬