নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়া: রিজভী

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ২২: ১৩
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ‘আমি হব সকাল বেলার পাখি: নজরুল বর্ষ উপলক্ষে’ এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, জিয়াউর রহমান অনুধাবন করেছিলেন শিশুদের মানসিক ও সাংস্কৃতিক বিকাশ ছাড়া জাতির অগ্রগতি সম্ভব নয়। তাই তিনি বাংলাদেশ টেলিভিশনে ‘নতুন কুঁড়ি’র মতো জনপ্রিয় শিশু কিশোর প্রতিযোগিতা চালু করেছিলেন। সেই প্ল্যাটফর্ম থেকে আজকের বহু প্রখ্যাত শিল্পী ও অভিনয়শিল্পী তৈরি হয়েছে।

কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শিশুতোষ সাহিত্য ও শিশু কিশোরদের মনন গঠনে কাজী নজরুল ইসলামের অবদান অনন্য ও অতুলনীয়। ‘প্রজাপতি প্রজাপতি’, ‘খাদু দাদু’, ‘খুকী ও কাঠবিড়ালী’ কিংবা ‘আমি হব সকাল বেলার পাখি’র মতো সৃষ্টিগুলোর মাধ্যমে নজরুল শিশুদের মনের গভীরে প্রবেশ করেছিলেন। তিনি তরুণ প্রজন্মকে শৃঙ্খল ভেঙে জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে যাওয়ার প্রেরণা জুগিয়েছেন।

বর্তমান সামাজিক প্রেক্ষাপটের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, অপরাধ ও অবক্ষয় থেকে শিশু কিশোর এবং যুবসমাজকে রক্ষা করতে হলে নজরুলচর্চা বাড়াতে হবে। নজরুলের গান, কবিতা ও জীবনদর্শন আমাদের মনকে পরিশুদ্ধ করে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত