স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুরের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে আব্দুল আজিজ (৩২) নামের এক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৭ জুলাই) ভোররাত আনুমানিক একটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকার বাসিন্দা। পেশায় তিনি শুঁটকি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণগ্রামের বাসিন্দা সুবাহান হাজীর বাড়ির বাথরুমে একটি বস্তাবন্দী মরদেহ রয়েছে—এমন খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা-পুলিশের একটি দল বাথরুম থেকে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

.png)

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় এ লক্ষ্যে বঙ্গভবনে চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পরপরই তিনি নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথপাঠ করান।
১৫ মিনিট আগে
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
১ ঘণ্টা আগে
বছরজুড়ে সংস্কারের পরও সাতক্ষীরার ৬৮৩ কিলোমিটারের বেড়িবাঁধ নিয়ে শঙ্কা কাটছে না। নদীর জোয়ার-ভাটা, প্রবল স্রোত ও প্রাকৃতিক দুর্যোগে বাঁধটির কোথাও ধস, ফাটল ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) পৃথক বার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান। দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি হিসেবে নতুন রাষ্ট্রপতির
২ ঘণ্টা আগে