স্ট্রিম প্রতিবেদক

আদালতের আদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার আদালতের রায়ের কপি হাতে পেয়ে এই গেজেট প্রকাশ করে ইসি।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সারোয়ার আলমগীর জয়লাভ করলেও প্রার্থিতাসংক্রান্ত আইনি জটিলতা থাকায় এতদিন তার গেজেট প্রকাশ আটকে ছিল। অবশেষে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ সারোয়ার আলমগীরের প্রার্থিতাকে বৈধ বলে রায় দিলে সব আইনি বাধা দূর হয়।
এর আগে, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তা তার আবেদন বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপির অভিযোগে একই আসনের জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। জামায়াত প্রার্থীর আপিলের ভিত্তিতে কমিশন সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করলে তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন। হাইকোর্ট তখন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। পরে এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হলে আদালত রায় দেন যে তিনি নির্বাচন করতে পারলেও চূড়ান্ত আইনি ফয়সালা না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে।

.png)
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ বছর বয়সী শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতন ও মারধরের অভিযোগে রাকিবুল হাসান মিরাজ (১৯) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার সিন্দুরখান রোডের জামিয়া ইসলামিয়া বালক-বালিকা মাদ্রাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
১৬ মিনিট আগে
পিরোজপুরের জিয়ানগরে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন সদস্যকে অচেতন করে চুরির অভিযোগ উঠেছে। রোববার (২৩ আগস্ট) ভোররাতে উপজেলার চাড়খালী গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ নগরীর একটি পশু চিকিৎসাকেন্দ্রে ঢুকে চিকিৎসককে মারধরের ঘটনায় আফরিন রশিদ সেঁজুতি নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে-e7015a-256x144.webp)
জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ঢাকায় নেওয়ার পথে একটি পিকআপ ভর্তি প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় পিকআপের চালক ও হেলপারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ও মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে