স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গা জেলার পল্লী বিদ্যুতের আওতায় থাকা এলাকাগুলোতে দিনে ও রাতে দীর্ঘ সময় লোডশেডিং হচ্ছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।
এসএসসি পরীক্ষা চলাকালে সময়ে এই লোডশেডিংয়ের কারণে অভিভাবকদের মধ্যে দেখা গেছে ক্ষোভ।
জেলার দামুরহুদা উপজেলা এলাকার এসএসসি পরীক্ষার্থী আব্দুল্লাহ আল-নোমান প্রস্তুতি নিতে রিচার্জেবল টেবিল ল্যাম্পের ব্যবহার করছে। নোমান বলে, ‘একবার লোডশেডিং হলে ২ থেকে ৩ ঘণ্টা পর বিদ্যুত আসে। এসময় বিদ্যুত থাকলেও ৩০ মিনিটের বেশি থাকে না। এই রকম অবস্থা হলে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে অনেক সমস্যা হচ্ছে।’
আরেক পরীক্ষার্থী লিমা খাতুন বলেন, ‘পরীক্ষার জন্য পড়া থাকে অনেক। আর এসময় বিদ্যুৎ বন্ধ হয়ে গেলে পড়া রিভিশন দিতে পারছি না। রাতের বেলায় পড়া ভালো হয়। আবার দিনেও লোডশেডিং থাকছে। সঙ্গে গরম। সব মিলিয়ে বিরক্তিকর অবস্থা।’
নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘একদিকে গরম অন্যদিকে তীব্র লোডশেডিং। এ এক অসহনীয় অবস্থা। এই লোডশেডিং এর অবস্থায় আমার মেয়ে ঠিকভাবে পড়ালেখা করতে পারছে না।’
আরেক অভিভাবক সেলিনা ইয়াসমিন বলেন, দিন ও রাতে লোডশেডিং হচ্ছে। সঙ্গে ভ্যাপসা গরম। এই অবস্থায় এসএসসি পরীক্ষার্থী চরম বিপাকে পড়েছে। যে কারণে তারা ঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে না।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় এবার ২৯ কেন্দ্রে এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা চলছে। জেলায় এ বছর সর্বমোট ১১ হাজার ৭৬৫ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
চুয়াডাঙ্গা-মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দীন বলেন, ‘তীব্র রোদের তাপ ও গরমের কারণে লোডশেডিং হচ্ছে। চুয়াডাঙ্গা-মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই ইউনিটে বিদ্যুত সরবরাহ করে। যে কারণে ধারণক্ষমতার বিষয় চিন্তা করে আমরা বিদ্যুৎ সাপ্লাই করছি। এখন ৩০ শতাংশ বিদ্যুত ঘাটতি হচ্ছে।’
চুয়াডাঙ্গা-মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, চুয়াডঙ্গা এলাকায় পল্লী বিদ্যুতের গ্রাহক আছে ৮৪ হাজার। তবে এই বিদ্যুৎতের চাহিদা রয়েছে ২০ মেগাওয়াট। যেখানে বিদ্যুত সরবরাহ করা হচ্ছে ১৩ মেগাওয়াটের মধ্যে। বিদ্যুতের ঘাটতি রয়েছে ৭ মেগাওয়াট।

.png)

বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়ার প্রথম দিন তিনটি স্থলবন্দর দিয়ে প্রায় ১৫৬ টন কাঁচামরিচ আমদানি হয়েছে। সোমবার (৩ আগস্ট) সাতক্ষীরার ভোমরা, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে এসব মরিচের চালান দেশে আসে।
২ ঘণ্টা আগে
দেশে চলমান গ্যাস সরবরাহ সংকটের কারণে ব্যাহত হচ্ছে বিদ্যুৎ উৎপাদন। এতে গ্যাসভিত্তিক বেশ কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ রয়েছে এবং চালু থাকা কেন্দ্রগুলোও চলছে আংশিক সক্ষমতায়।
২ ঘণ্টা আগে
রাজধানীর জলসিঁড়ি আবাসন এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের (এআইআইআই) উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী ও কক্সবাজারের আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য প্রায় ১ কোটি ৭৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সোমবার (৩ আগস্ট) অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এ ঘোষণা দেয়।
৪ ঘণ্টা আগে