
পরিবহন শ্রমিকদের নিরাপত্তা ও বাস ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন শ্রমিক ইউনিয়নের নেতারা। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। জামালপুর-ঢাকা রুটের পাশাপাশি কয়েকটি দূরপাল্লার রুটেও এর প্রভাব পড়েছে।
সকালে বকশীগঞ্জ থেকে পরিবার নিয়ে জামালপুর বাস টার্মিনালে আসেন আজিমুল আলম। তাঁর ঢাকায় যাওয়ার কথা ছিল। টার্মিনালে এসে সব ধরনের বাস চলাচল বন্ধ দেখে তিনি বলেন, ‘এভাবে কোনো সমাধান হয় না। প্রশাসন ও বাসমালিক-শ্রমিক নেতারা বসে সমস্যার সমাধান করুক। যাত্রীদের এভাবে দুর্ভোগে ফেলা কেন?’
যাত্রী মিল্লাত বলেন, ‘জরুরি কাজে ময়মনসিংহ যাওয়ার জন্য বের হয়েছি। টার্মিনালে এসে জানতে পারলাম বাস চলবে না। এখন তো সিএনজিও বন্ধ করে দিয়েছে।’
যাত্রীরা অভিযোগ করেন, পরিবহন মালিক-শ্রমিকদের সমস্যা থাকতেই পারে। তবে এর খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও চাকরিজীবীরা বেশি বিপাকে পড়েছেন।
এর আগে রাজীব পরিবহনের বাসের একের পর এক সড়ক দুর্ঘটনার অভিযোগ তুলে নিরাপদ সড়ক ও পরিবহনটির রুট পারমিট বাতিলের দাবিতে বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় ছাত্র-জনতা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এ সময় রাজীব পরিবহনের দুটি বাসে ভাঙচুর ঘটনা ঘটে।
জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, রাজীব পরিবহনের দুটি বাস আটকে একদল লোক ভাঙচুর চালায়। এ সময় বাসের চালক ও সহকারীদের মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।
হারুনুর রশিদ বলেন, চালক-শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে বাস ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
.png)

মিটার নেই, বিদ্যুৎ সংযোগও নেই। তবুও ৬৯২ টাকা বিদ্যুৎ বিলের কাগজ পেয়েছেন জামালপুরের মাদারগঞ্জের পল্লী বিদ্যুতের গ্রাহক শ্রী নিমাই চন্দ্র সরকার। তার অভিযোগ, মিটার খুলে নেয়ার পর নতুন কোনো মিটার সংযোগ না দেয়া হলেও বিল আসায় বিস্মিত তিনি।
৩ ঘণ্টা আগে-2aeb91-256x144.webp)
রংপুরের কয়েকটি উপজেলায় চাহিদার তুলনায় বিদ্যুৎ মিলছে অর্ধেক। এতে সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বিদ্যুৎ না থাকায় হাসপাতালের ফ্যান বন্ধ। চলছে না এক্স-রে, ইসিজি, নেবুলাইজারসহ গুরুত্বপূর্ণ যন্ত্র। কোথাও আবার জরুরি বিদ্যুৎ সংযোগ না থাকায় মুঠোফোনের আলোয় রোগী দেখতে হচ্ছে চিকিৎসক-নার্সদের।
৩ ঘণ্টা আগে
ঢাকার অদূরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ সেপ্টেম্বর ডেঙ্গু রোগী ছিলেন ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় এখানে ভর্তি হন ১৬ জন। সবমিলে ওই সপ্তাহে ভর্তির সংখ্যা ৮৭ জন। গত ১৮ আগস্ট ডেঙ্গুতে একজনের মৃত্যুও হয়। অথচ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে চলতি বছর হাসপাতালটিতে ডেঙ্গু রোগী ভর্তিই হয়েছেন একজন।
৫ ঘণ্টা আগে
তরুণ উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে প্রধান তিন বাধা হিসেবে দক্ষতার ঘাটতি, ঋণপ্রাপ্তির কঠিন শর্ত ও আমলাতান্ত্রিক জটিলতার কথা বলেছেন যশোরের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। একই সঙ্গে স্থানীয় অর্থনীতির চাহিদার সঙ্গে জাতীয় প্রশিক্ষণ কর্মসূচির সামঞ্জস্য নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
৫ ঘণ্টা আগে