স্ট্রিম প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় জালিয়াতিসহ পাঁচ মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি শেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। তবে আরও দুই মামলায় জামিন না পাওয়ায় এখনই মুক্তি পাচ্ছে না তিনি।
এদিন আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়া।
শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জামিনের বিরোধিতা করে বলেন, খায়রুল হকের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। তদন্ত শেষ করতে আরও ৬ মাস লাগবে। তাই তাকে জামিন দেওয়া সমীচীন হবে না।
আর খায়রুল হকের আইনজীবী মোতাহার হোসেন সাজু স্ট্রিমকে জানান, আপিল বিভাগে জামিন বহাল থাকলেও এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না সাবেক এই প্রধান বিচারপতি। নিম্ন আদালতে গ্রেপ্তার দেখানো আরও ২ মামলায় এখনও জামিন পাননি তিনি।
জামিন পাওয়া পাঁচ মামলা হলো– জুলাই আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পরিবর্তন ও জালিয়াতির অভিযোগে ২০২৪ সালের ২৭ আগস্ট শাহবাগ থানায় করা মামলা, একই অভিযোগে ওই বছরের ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় এবং বন্দর থানায় করা পৃথক মামলা এবং প্লট জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ৪ আগস্ট দুদকের মামলা।
এসব মামলায় নিম্ন আদালতে জামিন নাকচ হওয়ার পর হাইকোর্টে আবেদন করেছিলেন খায়রুল হক। এরপর ৮ মার্চ বিচারপতি খায়রুল আলম ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাঁকে চার মামলায় জামিন দেন। আর ১১ মার্চ দুদকের মামলা জামিন পান তিনি।
সাবেক এই প্রধান বিচারপতিকে গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওইদিন রাতেই তাকে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী হত্যা মামলায় কারাগারে পাঠান আদালত।
২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। ২০১১ সালের ১৭ মে তিনি অবসরে যান। তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেন, যার ফলে দেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়।
অবসরে যাওয়ার পর ২০১৩ সালের ২৩ জুলাই খায়রুল হককে ৩ বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় তৎকালীন সরকার। এরপর কয়েক দফায় তাঁকে পুনর্নিয়োগ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ২০২৪ সালের ১৩ আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন খায়রুল হক। এরপরই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা হয়।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
২৩ মিনিট আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
৩৫ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
৩৯ মিনিট আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে