ওয়ার্ল্ডকাপ কাউন্টডাউন
ফুটবল বিশ্বকাপের দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে ২০২৬ সালের আসরটি হতে যাচ্ছে এক অনন্য নজির। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দেশ নিয়ে আয়োজিত এই মহাযজ্ঞের আয়োজক হিসেবে থাকছে তিনটি দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। ফুটবল বিশ্বের মহাযজ্ঞ ২০২৬ ফিফা বিশ্বকাপের কিক-অফ হতে ঘড়ির কাঁটায় আর বাকি মাত্র ৪৪ দিন। বিশ্বকাপের অংশগ্রহণকারী দেশগুলো নিয়ে পড়ুন স্ট্রিমের নিয়মিত আয়োজন ‘বিশ্বকাপ কাউন্টডাউন’—
স্পোর্টস ডেস্ক

আফ্রিকার পশ্চিম উপকূলের কাছে অবস্থিত ১০টি দ্বীপের একটি আগ্নেয় দ্বীপপুঞ্জ, কেপ ভার্দে। মাত্র ৫ লাখ ২৫ হাজার জনসংখ্যার এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি ‘ব্লু শার্কস’ নামে খ্যাত। প্রথমবারের মতো বিশ্বমঞ্চে এসেছে তাঁরা।
গোলডটকমের তথ্য অনুযায়ী, যদিও তাদের বিশ্বকাপে আসার জার্নিটা এতটাও স্মুথ ছিল না। তাদের কোচ বুবিস্তাও জানিয়েছিলেন, দেশে খেলার জন্য ভালো মানের কিট বা মাঠ ছিল না। তখনই প্রেক্ষাপটে আসে ফিফা। আফ্রিকান ফুটবল ফেডারেশনের অধীনে থাকা ৫৪ সদস্য দেশের জন্য ১ বিলিয়ন ডলার সহায়তা করেছিল সংস্থাটি।
সেই প্রণোদনার অর্থ থেকেই থেকে দেশটি যুব ফুটবলের উন্নয়নের জন্য সান্তিয়াগো আইসল্যান্ডে আর্টিফিশিয়াল টার্ফ পিচ বানিয়েছিল। তারা ফিফার পাইলট ভার্সন সিরিজের বদৌলতে বিভিন্ন ফেডারেশনের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছিল। যেটি তাদের অনেকাংশে সাহায্য করেছিল নিজেদের ঝালিয়ে নিয়ে বিশ্বকাপ-২০২৬ এর কোয়ালিফাইয়ারে সর্বোচ্চটা দেওয়ার ক্ষেত্রে।

প্রথমবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করা দলটি বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ৬৯ নম্বর পজিশনে অবস্থান করছে।
দলটির প্রধান কোচ দেশটির সাবেক খেলোয়াড় বুবিস্তা। স্থানীয় এই কোচের হাত ধরেই কেপ ভার্দের ফুটবলে আধুনিক ট্যাকটিক্যাল শৃঙ্খলা এবং লড়াকু মানসিকতা তৈরি হয়েছে। যেটি তাদের বিশ্বকাপে কোয়ালিফাই করতে সাহায্য করেছে। তিনি তার কোচিং ক্যারিয়ারে কেপ ভার্দের ক্লাব বাটুক ও মিনডেলোর কোচ হিসেবে দায়িত্বে ছিলেন।
কেপ ভার্ডের বাছাইপর্বের যাত্রাটি ছিল ধারাবাহিকতা অনন্য উদাহরণ। ২০২৫ সালের ১৩ অক্টোবর এস্বাতিনীকে ৩-০ গোলে হারিয়ে দেশটি প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। আফ্রিকার বাছাইপর্বের ১০ ম্যাচে সাতটিতে জয়ের বিপরীতে একটিতে হার এবং দুইটিতে ড্র করে। বিশ্বকাপ বাছাইপর্বে তারা ক্যামেরুন, লিবিয়ার বিপক্ষে জয় লাভ করে।
কেপ ভার্দে বিশ্বকাপে গ্রুপ ‘ডি’ তে লড়বে। যেখানে নকআউট পর্বে যাওয়ার পথে তাদের লড়তে হবে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন এবং গত আসরে আর্জেন্টিনাকে রুখে দেওয়া সৌদি আরবের বিপক্ষে।
বিশ্বমঞ্চে দ্বীপরাষ্ট্রটি প্রথমবার মাঠে নামবে ১৫ জুন, স্পেনের বিপক্ষে। এরপর ২২ জুন উরুগুয়ে এবং ২৭ জুন সৌদি আরবের বিপক্ষে খেলতে নামবে তারা।
ডাইলন লিভরামেন্টো যিনি এবারের বিশ্বকাপের বাছাইপর্বে কেপ ভার্দের হয়ে সর্বোচ্চ চার গোল করেন।

দলটির অধিনায়ক রাইট উইঙ্গার রায়ান মেন্ডেস দেশটির হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ২২টি গোল জালে জড়িয়েছেন। তিনি বর্তমানে তুরস্কের সেকেন্ড টায়ারের দল ইগদির হয়ে খেলছেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০১৩-১৪ মৌসুমে খেলা সাবেক ফরোয়ার্ড বেবে কেপ ভার্দের হয়ে ২৭ ম্যাচে ছয় গোল করেছেন।
কোচ বুবিস্তা মূলত ৪-৩-৩ ফরমেশনে দল সাজান, যাতে প্রয়োজনের মুহূর্তে দ্রুত ৪-৫-১ ফরমেশনের মাধ্যমে রক্ষণে ফিরে যেতে পারেন।
কেপ ভার্দের থেকে স্পেন ও উরুগুয়ে যোজন যোজনে এগিয়ে থাকবে। তবে বিশ্বকাপের ইতিহাসে প্রতি আসরে কোনো না কোনো অঘটনের জন্ম দেয়। এই দ্বীপ রাষ্ট্রটি যদি সত্যিই কোনো মিরাকল কিছু ঘটিয়েই ফেলে, তবে নিজেদের অভিষেক আসরেই বিশ্বমঞ্চের নক-আউট পর্বে নাম লিখিয়ে নতুন ইতিহাস গড়তে পারে তারা।

.png)

জিনেদিন জিদানের দায়িত্ব নেওয়ার পরই ফ্রান্সের ফুটবলে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে। আগামী ২ অক্টোবর ইতালির বিপক্ষে স্তাদ দ্য ফ্রান্স স্টেডিয়ামের ৮০ হাজার আসনের সব টিকিট মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে।
১৫ ঘণ্টা আগে
ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জনের কাছাকাছি গিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের তরুণ দাবাড়ু মনন রেজা নীড়ের। হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ জুলাই ২০২৬ জিএম-বি’ দাবা টুর্নামেন্টে প্রথম আট রাউন্ডে চার জয় ও চার ড্রয়ে দারুণ সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি।
০১ আগস্ট ২০২৬
হাঙ্গেরির বুদাপেস্টে ‘সিক্স ডেজ গ্র্যান্ডমাস্টার-বি’ দাবা টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়। অষ্টম রাউন্ড শেষে ৮ খেলায় ৬ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে যৌথভাবে শীর্ষে তিনি।
০১ আগস্ট ২০২৬
বাংলাদেশের মাটিতে ২৩ বছর পরে ফিরছে সাফ চ্যাম্পিয়নশিপ। এবারের আসরে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। শনিবার (১ আগস্ট) ভুটানে টুর্নামেন্টের ড্র হয়।
০১ আগস্ট ২০২৬