স্ট্রিম প্রতিবেদক

দেশে চলমান হামের প্রাদুর্ভাবকে ‘গুরুতর জনস্বাস্থ্য সংকট’ আখ্যা দিয়ে দায়ীদের শাস্তি দাবি করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। শনিবার (৯ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির নেতৃবৃন্দ এই দাবি জানান।
স্বাস্থ্য অধিদপ্তরের বরাতে বিবৃতিতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সারা দেশে ৩৪৩ জন শিশু হাম ও এর উপসর্গে মৃত্যুবরণ করেছে। এর মধ্যে ৫৮ জনের মৃত্যু নিশ্চিত হামে এবং ২৮৫ জন মারা গেছে উপসর্গ নিয়ে।
বিবৃতিতে বলা হয়, যথাযথ টিকা ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্যের প্রতি প্রাতিষ্ঠানিক অবহেলার কারণেই এই মহামারি পরিস্থিতি হয়েছে। তাঁরা অভিযোগ করেন, বিগত অন্তর্বর্তী সরকারের টিকা ক্রয়ে গাফিলতি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা এবং ইপিআই কর্মসূচিকে দুর্বল করার ফলেই এই মৃত্যু মিছিল। এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু প্রতিরোধযোগ্য ছিল উল্লেখ করে তাঁরা দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংগঠনটি ১০ দফা দাবি পেশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ঘনবসতি ও দুর্গম এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে টিকার সরবরাহ নিশ্চিত করা; প্রতিটি হাসপাতালে বিশেষ ‘হাম কর্নার’ চালু এবং শিশুদের বিনামূল্যে ওষুধ ও ভিটামিন-এ দেওয়া; গ্রাম ও শহর পর্যায়ে স্তরভিত্তিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা যাতে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসার নামে ‘প্রহসন’ বন্ধ হয়; টিকা নিয়ে গুজব রোধে ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা; আইপিএইচ-এর ভ্যাকসিন উৎপাদন পুনরায় চালু করে দেশীয় সক্ষমতা বাড়ানো; এবং ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় ‘স্ট্যান্ডিং অর্ডার অন পাবলিক হেলথ ইমার্জেন্সি’ চালু করা। এছাড়া বিভিন্ন বিভাগে নির্মিত সরকারি শিশু হাসপাতালগুলো দ্রুত পূর্ণাঙ্গভাবে চালুর দাবিও জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, হাম অত্যন্ত সংক্রামক। সঠিক পদক্ষেপ না নিলে আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, অন্ধত্ব বা মস্তিষ্কের প্রদাহের মতো জটিলতা তৈরি হতে পারে।

.png)

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রোববার (২৬ জুলাই) শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
১ ঘণ্টা আগে
প্রবাসীদের সুবিধার্থে রাজধানীর আশকোনায় হজ্জ ক্যাম্পে ১০০ শয্যার আবাসন ব্যবস্থা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (২৬ জুলাই) হজ্জ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। রোববার (২৬ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান ইসি সচিব আখতার আহমেদ।
১ ঘণ্টা আগে
শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প, অ্যাগ্রো বিজনেস ও উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১ ঘণ্টা আগে