স্ট্রিম ডেস্ক

বিজেপি সরকারে আসায় পশ্চিমবঙ্গ রাজ্য ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন দলটির রাজ্য সহসভাপতি ও নবনিযুক্ত মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার (৯ মে) শপথ নেওয়ার পর বার্তা সংস্থা আইএএনএসকে একথা বলেন তিনি।
পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠনকে ‘হিন্দুত্ববাদের স্বপ্নদ্রষ্টা’ ড. শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নপূরণ মন্তব্য করে অগ্নিমিত্রা পাল বলেন, আমরা যে এত সংগ্রাম করেছি, তা এখনো বিশ্বাস করতে পারি না। কখনো মনে হয়, সত্যিই কি আমাদের সরকার গঠন হয়েছে?
তিনি বলেন, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিবর্তন জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শের প্রতিফলন। যে বাংলা পশ্চিম বাংলাদেশে পরিণত হতে চলেছিল, আমরা সেটিকে রুখে দিতে পেরেছি।
অগ্নিমিত্রা বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির কারণেই বাঙালিরা বাংলা পেয়েছে। না হলে তাদের বাংলাদেশে থাকতে হতো। বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না এলে এখানেও একই পরিস্থিতি তৈরি হতে পারত।
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সমালোচনা করেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, মুসলিম সম্প্রদায় ও জামায়াতে ইসলামীকে তুষ্ট করার রাজনীতির মাধ্যমে বাংলাকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। বাংলা বাংলাদেশে পরিণত হয়নি, এটাই সৌভাগ্য। না হলে ভাষা, সংস্কৃতিসহ সবকিছু ইসলামিকীকরণ হয়ে যেত।

.png)
-109d84-256x144.webp)
নেপাল-তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ৫৭৯ জনে দাঁড়িয়েছে, নিখোঁজের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজারে। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে ৫৭৫ জন বিদেশি নাগরিক।
১৭ মিনিট আগে
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিতে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দিল্লি পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার মোহাম্মদ সাহিল ও তার স্ত্রী সামিরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে ভারতের সিমকার্ড পাচার করেছিলেন। যেগুলোর মাধ্যমে হোয়াটঅ্যাপ অ্যাকাউন্ট খুলে ভারতের গোপনীয় তথ্য হাতে পায়
২১ মিনিট আগে
মক্কা প্রতিরক্ষা চুক্তি নতুন সদস্যদের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র তাহির আন্দ্রাবি এ কথা বলেন।
৩ ঘণ্টা আগে
অবশেষে প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের মোড়ক ও পানীয়র বোতলের সামনের অংশে স্বাস্থ্যসতর্কতার লেবেল রাখার প্রস্তাব দিতে বাধ্য হলো ভারতের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি (এফএসএসএআই)।
৩ ঘণ্টা আগে