স্ট্রিম সংবাদদাতা

মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১৪ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া ১৩টি ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৫ জুন) সকাল থেকে ঝিকরহাটি এলাকায় খান বংশ ও মোল্লা বংশের পরিবারের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে মাদারীপুর সদর থানা-পুলিশের দুটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় লোকজন জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিকরহাটি গ্রামের পলাশ খানের সঙ্গে দীর্ঘদিন ধরে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এর জেরে সোমবার সকাল ৬টার দিকে এলাকায় একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সকাল ৮টার দিকে খান বংশ ও মোল্লা বংশের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর ১২টা পর্যন্ত গ্রামের বিভিন্ন স্থানে এই সংঘর্ষ চলে। এতে অন্তত ১৪ জন আহত হন।
সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। এ সময় ১৩টি ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
সংঘর্ষে আহতদের মাদারীপুরের বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) নাম জানা গেছে।
এদিকে ঘটনার পর থেকে পলাশ খান ও কবির মোল্লাকে এলাকায় দেখা যায়নি। বিকেল ৫টার দিকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা রিসিভ করেননি।
মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া রফিক ভাবনা বলেন, ঝিকরহাটি এলাকায় সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সেই সঙ্গে ভাঙচুর, লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে দেশ থেকে প্রায় ৩০ লাখ কোটি টাকা পাচার হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার (১৫ জুন) সংসদে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বাজেট ছাঁটাই প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান তিনি।
২ মিনিট আগে
আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন বলেছেন, স্বাস্থ্যমন্ত্রী যদি দাবি করে থাকেন, আদ-দ্বীন হাসপাতাল তাঁর পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, সেই অভিযোগের প্রমাণ তাঁকেই দিতে হবে।
৮ মিনিট আগে
২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। সোমবার (১৫ জুন) সংসদে এমপি মো. মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।
৪০ মিনিট আগে
গত ১৫ বছর ধরে বাংলাদেশ ব্যাংককে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, যাদের দৃশ্যমান কোনো ব্যবসা নেই, তাদের ঋণ দেওয়া হয়েছে এবং একটার পর একটা ব্যাংক নির্দিষ্ট পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে