স্ট্রিম প্রতিবেদক

উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এই বিশেষ আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
প্রতিমন্ত্রী জানান, বর্তমানে কোরিয়া, জাপান, চীন ও জার্মানির মতো দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ রয়েছে। এসব দেশে যাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রায়ই ‘ব্যাংক সলভেন্সি’ বা বড় অঙ্কের আর্থিক সক্ষমতার প্রমাণ দেখাতে হয়। এই সংকট নিরসনে শিক্ষার্থীদের ব্যাংক সলভেন্সি সাপোর্ট হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার। এই সুবিধাটি ‘প্রবাসী কল্যাণ ব্যাংক’-এর মাধ্যমে প্রদান করা হবে।
ঋণের কার্যপদ্ধতি সম্পর্কে স্পষ্ট করে নুরুল হক নুর বলেন, “এই ১০ লাখ টাকা সরাসরি নগদ (ক্যাশ) হিসেবে শিক্ষার্থীর হাতে দেওয়া হবে না। বিদেশে যাওয়ার প্রক্রিয়ায় যেখানে আর্থিক সহায়তার (সাপোর্ট) প্রয়োজন হবে—যেমন কোনো নির্দিষ্ট ফি বা পেমেন্টের ক্ষেত্রে—ব্যাংক সরাসরি সেই অর্থ পরিশোধ করবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ থেকে যেসব শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যান, তাঁরা শেষ পর্যন্ত সেসব দেশে কোনো না কোনো কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হন। এর ফলে তাঁরা দেশে নিয়মিত রেমিট্যান্স পাঠান এবং দেশ অর্থনৈতিকভাবে লাভবান হয়। তাই দেশের শিক্ষিত তরুণদের কথা চিন্তা করে এবং রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে কোনো প্রকার ব্যক্তিগত গ্যারান্টি ছাড়াই ১০ লাখ টাকার এই ব্যাংক সলভেন্সি সাপোর্টের সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

.png)

কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ফ্লাইট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
৩ ঘণ্টা আগে