
রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন দুজন। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এমভি সুন্দরবন-১২ নামে বরিশাল থেকে আসা একটি লঞ্চের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। ট্রলারের ১০ আরোহীর মধ্যে আটজনকে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম। ফায়ার সার্ভিস জানিয়েছে, ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের একটি ডুবুরি ইউনিট উদ্ধার অভিযান চালাচ্ছে।
.png)

চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলায় আসামি হিসেবে তাকে বুধবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা হয়।
৬ মিনিট আগে
কর ফাঁকির অভিযোগে শুধু অনুমানের ভিত্তিতে কোনো করদাতাকে জরিমানা করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জরিমানা করার আগে করদাতাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তিসংগত সুযোগ দিতে হবে। একই সঙ্গে কর ফাঁকির অভিযোগে গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ থাকতে হবে।
১২ মিনিট আগে
উৎসে কর কর্তনকারী ‘নির্দিষ্ট ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আওতায় প্রতিষ্ঠানগুলো হলো সরকারি প্রতিষ্ঠান ও অফিস, সংবিধিবদ্ধ কর্তৃপক্ষ, স্থানীয় ও স্বায়ত্তশাসিত সংস্থা এবং সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ইনস্টিটিউট।
১৫ মিনিট আগে
দেশে হাম পরিস্থিতির উন্নতি হচ্ছে না। আগস্টে তা আরও বেড়েছে। জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে হাম উপসর্গে আক্রান্ত রোগী, হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা—তিন ক্ষেত্রেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
২১ মিনিট আগে