
কর ফাঁকির অভিযোগে শুধু অনুমানের ভিত্তিতে কোনো করদাতাকে জরিমানা করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জরিমানা করার আগে করদাতাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যুক্তিসংগত সুযোগ দিতে হবে। একই সঙ্গে কর ফাঁকির অভিযোগে গ্রহণযোগ্য দালিলিক প্রমাণ থাকতে হবে।
বুধবার (২ সেপ্টেম্বর) এনবিআরের কর নীতি উইং থেকে এ বিষয়ে একটি আদেশ জারি করা হয়। আয়কর আইন, ২০২৩-এর ৩৪২ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, আয়কর আইনের অংশ ১৯-এ থাকা জরিমানার বিধান প্রয়োগের আগে সংশ্লিষ্ট করদাতাকে শুনানির সুযোগ দেওয়া বাধ্যতামূলক। কেউ আয়, সম্পদ, দায় বা ব্যয়ের তথ্য গোপন কিংবা ভুল তথ্য দিয়ে কর ফাঁকি দিলে, ধারা ২৭২ অনুযায়ী জরিমানা করার আগে তার বক্তব্য শুনতে হবে।
এনবিআর জানিয়েছে, কোনো করদাতার ক্ষেত্রে ধারা ২৭২ অনুযায়ী জরিমানা করা যাবে কি না, তা প্রথমে উপকার কমিশনারকে যাচাই করতে হবে। জরিমানা প্রযোজ্য হলে করাদেশের সঙ্গে তা আরোপ করা যাবে। প্রযোজ্য না হলে জরিমানা করা যাবে না।
যেসব ক্ষেত্রে জরিমানা করা যাবে
চাকরি থেকে আয়ের তথ্য গোপন বা ভুলভাবে দেখিয়ে কর ফাঁকি দিলে জরিমানা করা যাবে। তবে তথ্য গোপন না করে ভুলবশত করযোগ্য আয়কে করমুক্ত দেখানো হলে শুধু এ কারণে ধারা ২৭২ অনুযায়ী জরিমানা করা যাবে না।
ভাড়া থেকে আয় গোপন বা ভুলভাবে দেখানোর প্রমাণ থাকলে জরিমানা করা যাবে। তবে কোনো দালিলিক প্রমাণ ছাড়া শুধু অনুমান করে ভাড়া বা ‘যৌক্তিক ভাড়ামূল্য’ নির্ধারণ করে জরিমানা করা যাবে না।
কৃষি, ব্যাবসা ও পেশা থেকে আয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। কর ফাঁকির প্রমাণ ছাড়া শুধু অনুমান করে আয় নির্ধারণ করে জরিমানা করা যাবে না। কোনো তথ্য গোপন না করে শুধু নিয়মের কোনো বিধান অনুসরণ না করার কারণে ব্যাবসা বা পেশার আয়ের ওপরও এ ধারায় জরিমানা করা যাবে না।
মূলধনি আয় ও আর্থিক পরিসম্পদ থেকে আয়ের ক্ষেত্রেও তথ্য গোপন বা ভুলভাবে দেখানোর প্রমাণ থাকতে হবে। শুধু অনুমানের ভিত্তিতে এসব আয়ের ওপর জরিমানা করা যাবে না।
অন্যান্য উৎস থেকে আয়ের ক্ষেত্রেও ধারা ৬৬ অনুযায়ী আয় গোপন বা ভুলভাবে দেখানোর প্রমাণ থাকলে জরিমানা করা যাবে। তবে ধারা ৬৭-এর উপধারা (৩) ছাড়া অন্য কোনো উপধারায় ‘অন্যান্য উৎস থেকে আয়’ নির্ধারিত হলে তার ওপর ধারা ২৭২ অনুযায়ী জরিমানা করা যাবে না। উপধারা (৩)-এর ক্ষেত্রে উপযুক্ত দালিলিক প্রমাণ থাকলে জরিমানা করা যাবে।
.png)

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
২৫ মিনিট আগে
জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিলের ওপর স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে বিরোধী দলের সদস্যের ভূমিকা হিসেবে ‘সক্রিয় অংশগ্রহণ’ কথাটি রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদের চলতি অধিবেশনের কার্যপ্রণালী অনুযায়ী বিল তিনটি উপস্থাপন করা হয়। বিলগুলো হলো—‘সম্পত্তি হস্ত
৩২ মিনিট আগে
নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়ে প্রক্সি দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার রিপন হোসেনকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলায় আসামি হিসেবে তাকে বুধবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে