
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও সামরিক পদক্ষেপের মুখে ইরানকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
সম্মেলনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে পুতিন জানান, এই কঠিন সময়ে ইরানকে প্রয়োজনীয় রসদ ও খাদ্যসামগ্রী জোগাচ্ছে রাশিয়া। জবাবে ওয়াশিংটনের একপাক্ষিক নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে এসসিও কাঠামোর মাধ্যমে যৌথ প্রতিরোধের কথা বলেন পেজেশকিয়ান।
সম্প্রতি মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে নতুন অর্থনৈতিক চাপ ঘোষণার পরই রাশিয়ার এই সহায়তার অঙ্গীকার এলো। এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সরবরাহ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীকে নিশানা করতে রাশিয়ার গোয়েন্দা সহায়তার সামরিক ও কৌশলগত সম্পর্ক প্রকাশ্যে এলো।
বৈঠকে জুনে স্বাক্ষরিত মার্কিন-ইরান ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি ব্যর্থ হওয়া নিয়ে খেদ প্রকাশ করেন পুতিন। দুই দিনব্যাপী এসসিও সম্মেলনে চীনের শি জিনপিং ও ভারতের নরেন্দ্র মোদিসহ ১০টি দেশের প্রধানেরা অংশ নেন। সম্মেলনে নরেন্দ্র মোদি ইউক্রেন যুদ্ধ থামানোর আহ্বান জানান। যৌথ ঘোষণায় এসসিও নেতারা ইরানে সামরিক হামলা ও একপাক্ষিক নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
.png)

নেপালের প্রায় শতভাগ বিদ্যুৎ উৎপন্ন হয় দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে। দেশীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত বিদ্যুৎ ভারত-বাংলাদেশে রপ্তানি করে দেশটি বছরে প্রায় আড়াই হাজার কোটি টাকা আয় করে। কিন্তু বৈশ্বিক উষ্ণায়নের কারণে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাওয়ায়, জলবিদ্যুৎ নিয়ে শঙ্কায় পড়েছে নেপাল।
৩ ঘণ্টা আগে
হামাস সদস্যদের সঙ্গে কথিত ‘মেলামেশার’ অভিযোগে গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের সাত ত্রাণকর্মীকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। গার্ডিয়ানের অনুসন্ধানে উঠে এসেছে, কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে ৩/৪ মিনিটের কথাবার্তা হওয়ায় ত্রাণকর্মীদেরকে ‘হামাস-সংশ্লিষ্ট’ হিসেবে চিহ্নিত করেছিল তারা।
৩ ঘণ্টা আগে
ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাহাজগুলো অচল হয়ে গেছে বলে দাবি করেছে সেন্টকম। শনিবার (৫ সেপ্টেম্বর) মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করে।
৫ ঘণ্টা আগে
পেশাগত দায়িত্ব পালনের সময় দুই নারী সাংবাদিককে আটক ও মারধরের অভিযোগ উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে। মুসলিম পরিচয় জানার পর মারধরের মাত্রা আরও বাড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকরা। ভুক্তভোগী দুই সাংবাদিকের নাম শাহীন খান ও নাফিসা খান। দুজনেই ডিজিটাল সংবাদমাধ্যম 'ফোর পিএম নিউজ নেটওয়ার্ক'
১১ ঘণ্টা আগে