স্ট্রিম সংবাদদাতা

মাদকে সম্পৃক্ত থাকলে দলের নেতাকর্মীদেরও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলায় চুড়ামনকাটি জিসি থেকে কায়েমকোলা জিসি পর্যন্ত ১১ দশমিক ৩৭ কিলোমিটার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক কারবারি যতই প্রভাবশালী হোক সমাজে তাঁর জায়গা হবে না। মাদক কারবারি যদি আত্মীয় কিংবা দলের সদস্যও হয় তাঁর সঙ্গে আপস হবে না। অন্যায়কারীদের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবে না।’
তিনি জানান, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। এরই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্টের কাজ শুরু হয়েছে।
অনিন্দ্য ইসলাম বলেন, ‘রাস্তা উন্নয়নের কাজ ঠিকভাবে হচ্ছে কি না তা বুঝে নেওয়ার দায়িত্ব স্থানীয় জনগণের। ঠিকাদার আমার আত্মীয় বা দলের লোক কি না—তা দেখার বিষয় নয়; বরং ঠিকাদারের কাছ থেকে কাজ আদায় করতে হবে।’
পরে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন এবং হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন।
এর আগে সকালে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর জিলা স্কুলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে জিলা স্কুলের ১০ তলাবিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
এ সময় জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলীসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

.png)

দেশের সার বিতরণ ব্যবস্থায় বড় ধরনের রদবদল এনেছে সরকার। যুগ যুগ ধরে চলে আসা সাব-ডিলার বা খুচরা বিক্রেতা প্রথা পুরোপুরি বাতিল করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে সার ব্যবসায় পারিবারিক ও রাজনৈতিক একচেটিয়া আধিপত্য ভাঙতে কড়া শর্ত যুক্ত করা হয়েছে। সরকারের দাবি, কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার পৌঁছা
৪ ঘণ্টা আগে
দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কাতারের সঙ্গে সহযোগিতা জোরদার করতে দোহা সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি ও অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আলাদা বৈঠক করেন।
৪ ঘণ্টা আগে
বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংখ্যা ইস্যুতে মিয়ানমার সরকারের সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন না মানায় একদিনে ১ হাজার ৭৩০টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
৫ ঘণ্টা আগে