স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে সাতজনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন হয়ে আসা দুজন স্ট্রিমকে এ তথ্য জানিয়েছেন। তবে এ ধরনের কোনো ঘটনার তথ্য বিজিবির কাছে নেই বলে জানিয়েছেন মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে জীবননগর সীমান্তে এ ঘটনা ঘটে। পুশইন হয়ে আসা খুলনার দুই ভাই আমিনুর রহমান ও খলিলুর রহমান স্ট্রিমকে জানান, ‘পাটোয়ারি’ সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ তারা দুজনসহ মোট সাতজনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে।
তারা দাবি করেন, দুই বছর আগে কাজের সন্ধানে ভারতে যান তারা। কয়েকদিন আগে ভারতীয় কর্তৃপক্ষ তাদের একটি অস্থায়ী ক্যাম্পে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে বিএসএফ তাদের সাতজনকে একসঙ্গে বাংলাদেশে পুশইন করে।
তারা আরও জানান, বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি বা পুলিশের কোনো সদস্যের সঙ্গে তাদের দেখা হয়নি। তাদের সঙ্গে আসা বাকি পাঁচজন কোথায় গেছেন, সে বিষয়েও তারা নিশ্চিত নন।
এ বিষয়ে মহেশপুর-৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘পাটোয়ারি নামে জীবননগর সীমান্ত এলাকায় কোনো সীমান্ত পয়েন্ট নেই। বিষয়টির সত্যতা যাচাই করা হচ্ছে।’

.png)

গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে শিক্ষানবিশ আইনজীবীকে পেপারওয়েট ছুড়ে মারার পর সেই বিচারককে বদলি করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
১৪ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
১৬ মিনিট আগে
কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
২৫ মিনিট আগে
বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্য অর্জনে দেশি-বিদেশি উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে নতুন উদ্যোগ গ্রহণ এবং ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তিনি।
৩৭ মিনিট আগে