স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে সই করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। এতে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানোদের মধ্যে রয়েছেন ৩ ডিআইজি, ১২ জন অতিরিক্ত ডিআইজি এবং দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা। অতিরিক্ত ডিআইজির মধ্যে তিন নারী কর্মকর্তা রয়েছেন।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন- ডিআইজি (হাইওয়ে পুলিশ) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, অতিরিক্ত ডিআইজি (সিআইডি) মোহাম্মদ সারোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি (টুরিস্ট পুলিশ) বিধান ত্রিপুরা, অতিরিক্ত ডিআইজি (পুলিশ স্টাফ কলেজ) ড. একেএম ইকবাল হোসেন, ডিআইজি (বিপিএ, সারদা, রাজশাহী) মো. ওয়ালিদ হোসেন, অতিরিক্ত ডিআইজি (এপিবিএন) সহেলী ফেরদৌস, অতিরিক্ত ডিআইজি (সিআইডি) রেবেকা সুলতানা, অতিরিক্ত ডিআইজি (বিপিএ, সারদা, রাজশাহী) মোহাম্মদ তবারক উল্লাহ্, উপ-কমিশনার (রংপুর মেট্রোপলিটন পুলিশ) মো. হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি (পুলিশ টেলিকম) হাসিনা রহমান, অতিরিক্ত ডিআইজি (পুলিশ অধিদপ্তর) ফয়সল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি (পুলিশ অধিদপ্তর) কানিজ ফাতেমা, অতিরিক্ত ডিআইজি (টুরিস্ট পুলিশ) সুলতানা নাজমা হোসেন, অতিরিক্ত ডিআইজি (নৌ পুলিশ) জেসমিন বেগম, পুলিশ সুপার (টিডিএস) আব্দুর রহিম শাহ চৌধুরী, ডিআইজি (সিআইডি) সানা শামীনুর রহমান ও অতিরিক্ত ডিআইজি (ডিএমপি) মোছা. ফরিদা ইয়াসমিন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদের অবসরে পাঠানোর কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ওই ধারায় বলা আছে, ‘কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।’

.png)

আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
২৪ মিনিট আগে
গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে শিক্ষানবিশ আইনজীবীকে পেপারওয়েট ছুড়ে মারার পর সেই বিচারককে বদলি করা হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুজন মিয়াকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
৪১ মিনিট আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
৪২ মিনিট আগে
কে সাংবাদিক আর কে সাংবাদিক নন, তা নির্ধারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
১ ঘণ্টা আগে