স্ট্রিম সংবাদদাতা

টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় রেললাইনের ওপর পানি উঠে যাওয়ায় কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এর ফলে প্রায় এক হাজার যাত্রী নিয়ে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুর থেকে চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় আটকে আছে।
রেলওয়ে সূত্র জানায়, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি আটকে পড়ে। বিকেল পাঁচটা পর্যন্ত সেটি একই স্থানে অবস্থান করছিল। একই সময়ে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেসও জানালিহাট স্টেশনে আটকে যায়। এ ছাড়া দোহাজারীসহ কয়েকটি স্থানে রেললাইনের ওপর গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে গাছগুলো সরিয়ে ফেলা হলেও লাইনের ওপর জমে থাকা পানি না নামায় ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।
রেলওয়ের তথ্য অনুযায়ী, পর্যটক এক্সপ্রেস আজ মঙ্গলবার সকাল সোয়া ছয়টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছুদূর গিয়ে থেমে যায়। ট্রেনটির নির্ধারিত সময় ছিল দুপুর দুইটা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানো।
জানালিহাট স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন বলেন, মুরাদপুরের সুন্নিয়া মাদ্রাসা এলাকার কাছে রেললাইনের ওপর বৃষ্টির পানি উঠে যাওয়ায় ওই অংশে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সকালে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করলেও পরে ভারী বৃষ্টির কারণে দ্রুত পানি জমে যায়। ফলে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। কক্সবাজার থেকে সকাল সাড়ে ১১টায় ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস বর্তমানে জানালিহাট স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদ বলেন, ষোলশহর-জানালিহাট, গোমদণ্ডী, দোহাজারী এবং ফৌজদারহাট সেকশনে ঝড়ে গাছ পড়ে রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। গাছগুলো সরিয়ে ফেলা হয়েছে। তবে রেললাইনের ওপর জমে থাকা পানি না নামায় এখনো ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.png)

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
৩ মিনিট আগে
বছরজুড়ে সংস্কারের পরও সাতক্ষীরার ৬৮৩ কিলোমিটারের বেড়িবাঁধ নিয়ে শঙ্কা কাটছে না। নদীর জোয়ার-ভাটা, প্রবল স্রোত ও প্রাকৃতিক দুর্যোগে বাঁধটির কোথাও ধস, ফাটল ও ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।
১৪ মিনিট আগে
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি। শুক্রবার (২১ আগস্ট) পৃথক বার্তায় তাঁরা এই শুভেচ্ছা জানান। দ্রৌপদী মুর্মু তাঁর বার্তায় আশা প্রকাশ করেন, জনপ্রতিনিধি হিসেবে নতুন রাষ্ট্রপতির
১ ঘণ্টা আগে
বিএনপি সরকারের মন্ত্রিসভায় যুক্ত হলেন আরও ছয় সদস্য। শুক্রবার (২১ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে শপথ নেন– ড. আবদুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও রশিদুজ্জামান মিল্লাত। আর প্রতিমন্ত্রীর শপথ
১ ঘণ্টা আগে