
নিয়োগ পরীক্ষায় অংশ না নিয়ে প্রক্সি দিয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে গ্রেপ্তার রিপন হোসেনকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পিএসসি সচিবালয় থেকে আটক হওয়ার পর তাকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়। এরপর প্রতারণার মামলায় বুধবার (২ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়।
পিএসসি সচিবালয় সূত্র জানায়, আটক রিপন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাহা গ্রামের বাসিন্দা। তিনি পিএসসি সচিবালয়ের অধীনে অফিস সহায়ক পদে নিয়োগের প্রার্থী ছিলেন।
নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে ১ সেপ্টেম্বর চাকরিতে যোগ দিতে রিপন কমিশন সচিবালয়ে যান। সংশ্লিষ্ট কর্মকর্তারা তার পরিচয় যাচাই-বাছাই করেন। সে সময় প্রবেশপত্রের ছবি ও মৌখিক পরীক্ষার দিনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ভিন্ন ভিন্ন ব্যক্তির তথ্য পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে রিপন প্রক্সি পরীক্ষার্থীর মাধ্যমে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। তারপর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম স্ট্রিমকে জানান, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা হয়েছে। এই মামলায় রিপন হোসেন ও বিপ্লব নামে দুজনের নাম উল্লেখ ছাড়াও আরও একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানা পুলিশের এসআই বুলবুল আহমেদ স্ট্রিমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিপন জানিয়েছেন, তিনি পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির জন্য বিপ্লব নামে একজনের সঙ্গে ১৪ লাখ টাকার চুক্তি করেন। পরবর্তীতে বিপ্লব তার সিন্ডিকেটের সদস্যদের দিয়ে রিপনের হয়ে চাকরির পরীক্ষার ব্যবস্থা করিয়েছেন। তবে কে টাকা নিয়েছেন, কে পরীক্ষা দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, ১৪ লাখ টাকা বিপ্লব নিয়েছিলেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
.png)

দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আবারও বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে 'বিতর্কিত' ও 'অসচ্ছ' প্রক্রিয়ায় দুদকের নিয়োগ বাতিল করে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় একটি স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ দুর্নীতি দমন কমিশন গঠনের দাবি জানিয়েছে দলটি।
৬ মিনিট আগে
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ বিলের ওপর স্থায়ী কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এতে বিরোধী দলের সদস্যের ভূমিকা হিসেবে ‘সক্রিয় অংশগ্রহণ’ কথাটি রাখা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদের চলতি অধিবেশনের কার্যপ্রণালী অনুযায়ী বিল তিনটি উপস্থাপন করা হয়। বিলগুলো হলো—‘সম্পত্তি হস্ত
১ ঘণ্টা আগে
চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরির দাবির আন্দোলনের মধ্যেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি মামলায় আসামি হিসেবে তাকে বুধবার (২ সেপ্টেম্বর) গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগে