স্ট্রিম প্রতিবেদক

ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের বর্ষপূর্তির এই দিনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সরকারের একটি সূত্র স্ট্রিমকে এ তথ্য জানিয়েছে।
সূত্রটি বলছে, ৫ আগস্ট যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা নাও হয়, তবে ৮ তারিখ- অন্তর্বর্তীকালীন সরকারের বর্ষপূর্তির দিনে ঘোষণা করা হতে পারে। ভাষণের দিন-তারিখ ও সময় এখনো চূড়ান্ত না হলেও এই দুই গুরুত্বপূর্ণ তারিখের মধ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন এবং সেদিনই নির্বাচনের সময়সূচি ঘোষণা করতে পারেন।
২০২৪ সালে ৮ আগস্ট দেশের টালমাটাল এক পরিস্থিতে নোবেলজয়ী অধ্যাপক ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই বিভিন্ন পর্যায়ে নির্বাচনের সময়সূচি নিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। শুরুর দিকে ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমার কথা জানান তিনি। তবে তখন থেকেই বিএনপি ও তাদের সমমনা দলগুলোর পক্ষ থেকে নির্বাচন আরও এগিয়ে আনার জন্য দাবি জানানো হয়। অন্যদিকে গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ আরও কিছু দলের পক্ষ থেকে গণ-অভ্যুত্থানে হত্যাযজ্ঞ ও হামলার ঘটনার বিচার, জুলাই সনদ এবং বিদ্যমান কাঠামোর কিছু সংস্কারের পর নির্বাচন করার দাবি তোলা হয়।
অনেক দিন ধরেই দেশের রাজনৈতিক অঙ্গনে নির্বাচনের তারিখ নিয়ে পক্ষে-বিপক্ষে এমন আলোচনা-বক্তব্যে স্পষ্ট বিভক্তি দেখা যায়। তবে সবশেষ লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর যৌথ এক বিবৃতিতে জানানো হয়, ২০২৬ সালের রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেই একটা ইঙ্গিত পাওয়া যায়। এক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে যৌথ বিবৃতিতে।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরে তিন দিন পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ, আমদানি-রপ্তানি বাণিজ্য সংক্ষিপ্ত করেছে দেশটির সরকার। আজ সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত সময়ে কেবল মুমূর্ষু রোগীর যাতায়াত ও পচনশীল পণ্য পরিবহন করা যাবে।
২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শা এলাকায় কোদাল দিয়ে নিজ হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন। আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১টা ৫৫ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করেন।
২ মিনিট আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
২৯ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলা দেখা নিয়ে তর্কের জেরে টর্চ লাইট জ্বেলে সংঘর্ষে জড়িয়েছেন দুইটি পাড়ার লোকজন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলা সদরের হাবলিপাড়া গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
৩০ মিনিট আগে