পশ্চিমবঙ্গে নির্বাচন
স্ট্রিম সংবাদদাতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল-পেট্রাপোল বন্দরে তিন দিন পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ, আমদানি-রপ্তানি বাণিজ্য সংক্ষিপ্ত করেছে দেশটির সরকার। সোমবার (২৭ এপ্রিল) থেকে আগামী বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত সময়ে কেবল মুমূর্ষু রোগীর যাতায়াত ও পচনশীল পণ্য পরিবহন করা যাবে।
এদিকে হঠাৎ যাতায়াত বন্ধে ভারতে যেতে না পেরে বেনাপোল বন্দরে আটকা পড়েছেন তিন শতাধিক পাসপোর্টধারী। এই পদক্ষেপের কারণে বাণিজ্য ও ভ্রমণ খাতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
সোমবার সকালে বেনাপোল ইমিগ্রেশন চত্বরে গিয়ে দেখা যায়, পাসপোর্টধারী যাত্রীদের কেউ মাথায় হাত দিয়ে বসে আছেন, কারও চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ।
আটকে পড়া যাত্রীরা জানান, ভারতে নির্বাচনের কারণে নিরাপত্তা জোরদার করা স্বাভাবিক। তবে মুমূর্ষু রোগী ছাড়া সাধারণ পাসপোর্টধারীরা ভ্রমণ বন্ধের সিদ্ধান্তের আগে বিজ্ঞপ্তি জারি করা হলে তাঁদের ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতো না।
বন্দর সূত্রে জানা গেছে, চিকিৎসা, ব্যবসা ও উচ্চশিক্ষা গ্রহণে স্থলপথে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করেন। সরকারি ও সাপ্তাহিক ছুটিতে অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সপ্তাহের সাত দিনই সকাল সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ভ্রমণ করার সুযোগ রয়েছে। তবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নিরাপত্তার কারণ দেখিয়ে দুই দেশের মধ্যে ভ্রমণ ও বাণিজ্য সংক্ষিপ্ত করেছে কেন্দ্রীয় সরকার।
বেনাপোল বন্দর প্যাসেঞ্জার টার্মিনালের ইনচার্জ সাইম আলম বলেন, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে অনেক পাসপোর্টধারী আটকা পড়েছেন। কেবল মুমূর্ষু রোগীরা যাতায়াত করতে পারছেন। আটকে পড়া পাসপোর্টধারীদের মধ্যে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ও স্টুডেন্ট ভিসার পাসপোর্টধারীরা রয়েছেন।
বেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, পেট্রাপোল বন্দর থেকে কেবল পচনশীল জাতীয় খাদ্যদ্রব্য আমদানি হচ্ছে। অন্যান্য পণ্য ঢুকছে না। টানা তিন দিন সাধারণ পণ্য পরিবহনে নিষেধাজ্ঞায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়বেন।

.png)

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ওঠা অভিযোগকে অপপ্রচার দাবি করে স্পষ্টীকরণ দিয়েছে বিদ্যুৎ বিভাগ। কোনো গ্রাহকের নির্দিষ্ট অভিযোগ থাকলে প্রমাণকসহ আবেদনের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
২২ মিনিট আগে
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী রাজনৈতিক বক্তব্য বা অস্থিতিশীলতা সৃষ্টির কাজ থেকে বিরত রাখতে দিল্লির সহযোগিতা চেয়েছে ঢাকা। সোমবার (৩ আগস্ট) ভারতের নবনিযুক্ত হাইকমিশনারের সঙ্গে বৈঠকে এ অনুরোধ জানান পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
৩১ মিনিট আগে
নতুন প্রজন্মের কাছে রাজনৈতিক মতাদর্শের চেয়ে জবাবদিহি ও প্রতিশ্রুতি রক্ষাই মুখ্য বলে মন্তব্য করেছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) প্রতিষ্ঠাতা সদস্য অনিক রায়।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-এর প্রতিনিধিদল। সোমবার (৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্সে এই বৈঠক হয়।
২ ঘণ্টা আগে