স্ট্রিম প্রতিবেদক

কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সরকারের অবস্থান শক্ত বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শনিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর যাত্রাবাড়ী পাড়াডগার মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘কোচিং আমাদের সমাজে দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে৷ এটি একটি বড় সমস্যা। কোচিং নিয়ন্ত্রণ করার জন্য বেশ কিছু পলিসি চিহ্নিত করা হয়েছে, যার মাধ্যমে খুব শিগগিরই পাইলটিং শুরু হবে।’
ববি হাজ্জাজ বলেন, এবারের বৃত্তি পরীক্ষাটি গত বছর তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু কোনো কারণে পরীক্ষাটি তারা নিতে পারেনি। বৃত্তি পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের পাঠ্যক্রমে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
এ সময় তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করার বৃত্তি পরীক্ষার প্রক্রিয়াটা চালু রাখতে চান বলে জানান। আগামী বছরগুলোতেও সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেন জানান মন্ত্রী।
এ সময় প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, কতজন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারবে এবং বৃত্তির পরিমাণ কত হবে—তা পুনর্বিবেচনা করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, স্কুলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। সরকার অনেকগুলো উন্নয়ন প্রকল্প যেমন—দৃষ্টিনন্দন প্রজেক্ট এবং পিডিপি ফাইভ হাতে নিয়েছে, যার মাধ্যমে শ্রেণিকক্ষ বৃদ্ধি, ওয়াশরুম নির্মাণ, ডিজাইন পরিবর্তন এবং ফার্নিচার পরিবর্তনের মতো বড় কাজ করা হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান প্রমুখ।

.png)

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামের ফিসারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২ মিনিট আগে
এক দশকের দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রামের আনোয়ারায় অবশেষে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় প্রকল্পটির অবকাঠামো উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
৯ মিনিট আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতি মামলায় এক লাখ টাকা মুচলেকা ও পাসপোর্ট জমার শর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহর জামিননামা দাখিল করা হয়েছে। এতে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
৪৪ মিনিট আগে
জাতীয় অধ্যাপক হলেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ্। সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে