স্ট্রিম প্রতিবেদক

গুমের শিকার সাবেক লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বর্ণনায় কুখ্যাত ‘আয়নাঘর’ বা জয়েন্ট ইন্টারোগেশন সেলের (জেআইসি) ভয়াবহ চিত্র উঠে এসেছে। সেখানে কাটানো দেড় বছরের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি। আদালতকে হাসিনুর জানিয়েছেন, তাঁকে যে কক্ষে রাখা হয়েছিল তার দেয়ালে রক্ত দিয়ে মোবাইল নম্বর লেখা ছিল। এমনকি বিছানাও ছিল রক্তমাখা।
রোববার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তিনি দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই জবানবন্দি গ্রহণ করেন। হাসিনুর রহমান সেখানে তাঁর ওপর চলা নির্যাতনের তথ্য তুলে ধরেন।
জবানবন্দিতে হাসিনুর রহমান জানান, ২০১১ সালের ৯ জুলাই ময়মনসিংহ সেনানিবাসে কর্মরত অবস্থায় তাঁকে প্রথম দফায় গুম করা হয়। ৪৩ দিন গুম থাকার পর সেনা আদালতে প্রহসনমূলক বিচারে তাঁকে চার বছরের সাজা দেওয়া হয়।
পরবর্তীতে ২০১৮ সালে তিনি দ্বিতীয় দফায় গুমের শিকার হন। দীর্ঘ দেড় বছর আয়নাঘরে বন্দি থাকার পর ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি তিনি মুক্তি পান।
দ্বিতীয় দফায় গুম হওয়ার ঘটনার বিবরণ দিতে গিয়ে হাসিনুর বলেন, ২০১৮ সালের ৮ আগস্ট সন্ধ্যায় বন্ধু লেফটেন্যান্ট কর্নেল যায়িদ আবদুল্লাহর অনুরোধে তিনি বাসা থেকে বের হন। মিরপুর ডিওএইচএস এলাকায় ঘোরাঘুরি শেষে রাত ১০টার দিকে ফিরছিলেন। পথে ৮-১০ জন অচেনা ব্যক্তি তাঁকে ঘিরে ধরে। এ সময় তিনি দেখেন তাঁর বন্ধু যায়িদ উধাও হয়ে গেছেন। ধস্তাধস্তির একপর্যায়ে তাঁকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
হাসিনুর রহমান বলেন, মাইক্রোবাসে তুলে তাঁর হাতে হাতকড়া পরানো হয়। চোখে কালো কাপড় ও মাথায় জমটুপি দিয়ে তাঁকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ৮ বাই ১০ ফুটের একটি স্যাঁতসেঁতে ও নোংরা কক্ষে রাখা হয়। ওই কক্ষে সারাক্ষণ হাইভোল্টেজ বাতি জ্বালানো থাকত। তিনি বলেন, “কক্ষটি দেখতে ভয়াবহ ও বীভৎস ছিল। দেয়ালে রক্ত দিয়ে মোবাইল নম্বর লেখা ছিল। চৌকির বিছানার চাদরও ছিল রক্তমাখা।” জিজ্ঞাসাবাদের নামে তাঁর ওপর চালানো নির্যাতনের বর্ণনা দিয়ে তিনি জানান, শীতাতপনিয়ন্ত্রিত একটি কক্ষে নিয়ে চেয়ারের সাথে বেঁধে তাঁকে ইলেকট্রিক শক দেওয়াসহ শারীরিক নির্যাতন করা হতো। জিজ্ঞাসাবাদকারীরা সেনাপ্রধান আজিজ আহমেদ, ২০১৪ সালের নির্বাচন এবং ভারতবিরোধী লেখালেখি নিয়ে প্রশ্ন করতেন। একপর্যায়ে তাঁকে মেরে ফেলে মরদেহ গুম করারও হুমকি দেওয়া হয়।
হাসিনুর রহমান ট্রাইব্যুনালকে আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় তিনি বুঝতে পারেন যে তিনি ডিজিএফআই সদর দপ্তরে আছেন। তখন পাশ থেকে একজন তাঁকে ব্যঙ্গ করে বলেন, “আপনি আয়নাঘরে আছেন।”
তিনি অভিযোগ করেন, তাঁর গুমের সাথে বন্ধু যায়িদ আবদুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল আজহারসহ ডিজিএফআই ও র্যাবের কর্মকর্তারা জড়িত ছিলেন।
জবানবন্দি শেষে আদালত পরবর্তী কার্যক্রমের জন্য মুলতবি ঘোষণা করেন। মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেনসহ তিনজন বর্তমানে কারাগারে রয়েছেন। সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ ১০ জন পলাতক।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১ ঘণ্টা আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
২ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে