স্ট্রিম প্রতিবেদক

অল্পদিনের মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বের শুরুতে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মো. শামিম কায়সারের সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
সংসদে সম্পূরক প্রশ্নে শামিম কায়সার বলেন, ‘বিগত ১৭ বছরে গুম, খুন ও আয়নাঘরের পাশাপাশি আরেকটা ঘর ছিল। যে ঘরে ২০০৯ সালের পর থেকে রাজাকারদের মুক্তিযোদ্ধা আর মুক্তিযোদ্ধাদের রাজাকার বানানো হয়েছে। যে সব রাজাকাররা মুক্তিযোদ্ধা হয়েছেন, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না।’
উত্তরে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলেন, ‘যারা বিভিন্নভাবে মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছেন তাদের বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কাজ করছে। আশা করি খুব অল্প দিনের মধ্যে এ ধরনের ভুয়া মুক্তিযোদ্ধাদের সংখ্যা আমরা বলতে পারব এবং জাতির সামনে সুনির্দিষ্টভাবে উপস্থাপন করতে পারব।’
এ সময় আরেক সম্পূরক প্রশ্নে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদিন ফারুক বলেন, ‘বিগত ১৭ বছরে সারা দেশের উপজেলাগুলোতে যে মুক্তিযোদ্ধ ভবনগুলো হয়েছে, সেগুলো তদন্ত করে দেখা হবে কিনা। কারণ এগুলোর একটা ভবনের অস্তিত্ব নেই। এবং যারা বিএনপি করেছে, তাদের ভাতা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে কোন পদক্ষেপ নেওয়া হবে কিনা।’
উত্তরে আহমেদ আযম খান বলেন, ‘এ বিষয়ে আমাদের কাছে আরও অনেক অভিযোগ এসেছে। এ বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কাজ করছে। আমরা ইতিমধ্যে অভিযোগ পেয়েছি এবং আমরা জানি অনেক মুক্তিযোদ্ধার ভাতা ফ্যাসিবাদী সরকারের আমলে বন্ধ করে দেওয়া হয়েছিলো, মুক্তিযুদ্ধের সনদ স্থগিত করা হয়েছিলো এবং বিভিন্নভাবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হয়রানির শিকার হতে হয়েছিল। এটা নিয়ে আমরা কাজ করছি। এই কাজগুলো যত দ্রুত সম্ভব করে আমরা জাতির সামনে উপস্থাপন করব।’
অন্য আরেক সম্পূরক প্রশ্নে মুক্তিযোদ্ধাদের সুদবিহীন ঋণদানের কোনো পরিকল্পনা সরকার নিচ্ছে কিনা জানতে চান নরাইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান।
তবে তাঁর এই প্রশ্নে এখনো এই ধরনের কোনো পরিকল্পনা নেওয়া হয়নি উত্তর দিয়ে মুক্তিযুদ্ধ-বিষয়ক মন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের যে সুদসহ ঋণ দেওয়া হয়েছে, সেটা এখনো চলমান রয়েছে। কারণ, সুদবিহীন ঋনের বিষয়ে আগে কোনো আবেদন না আসায় আমরা এটি নিয়ে কোনো কাজ করি নেই। এখন যেহেতু এটি উপস্থাপন করা হয়েছে, সেহেতু এটি নিয়ে কাজ করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

.png)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী হলের নিরাপত্তার মান উন্নয়নে উপাচার্য অধ্যাপক ড. এ বি এ এম ওবায়দুল ইসলামের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে। সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপাচার্যের কার্যালয়ে বৈঠকে নারী শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এই দাবিগুলো তুলে ধরে।
১৩ মিনিট আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চারটি সিএনজি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিই গ্যাস সংকটে প্রায় বন্ধের উপক্রম। একটি স্টেশন চালু আছে সীমিত পরিসরে। সেখানে পর্যাপ্ত গ্যাস না থাকায় একটি গাড়িতে ৫০ টাকার বেশি গ্যাস নেওয়া সম্ভব হচ্ছে না বলছেন চালকেরা। এতে দুর্ভোগে পড়েছেন সিএনজিচালিত যানবাহনের চালক ও যাত্রীরা।
৩৭ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামের ফিসারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪১ মিনিট আগে
এক দশকের দীর্ঘ প্রতীক্ষার পর চট্টগ্রামের আনোয়ারায় অবশেষে চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের (সিইআইজেড) নির্মাণকাজ শুরু হয়েছে। আজ সোমবার (২৭ জুলাই) চট্টগ্রামের আনোয়ারার বেলচূড়া এলাকায় প্রকল্পটির অবকাঠামো উন্নয়নকাজের উদ্বোধন করা হয়।
১ ঘণ্টা আগে