স্ট্রিম ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের চারটি বেসরকারি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদের সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বছরের ২৯ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারিকৃত এক পত্রের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নাম পরিবর্তিত হওয়া কলেজগুলো হলো, ঢাকার মিরপুরের ‘পল্লবী মহিলা ডিগ্রি কলেজ’-এর নতুন নাম রাখা হয়েছে ‘শহীদ জিয়া মহিলা কলেজ’। টাঙ্গাইলের ‘বাসাইল ডিগ্রি কলেজ’-এর নাম পরিবর্তন করে ‘বাসাইল এমদাদ হামিদা কলেজ’ করা হয়েছে।
এছাড়া রাজশাহীর বাগমারার ‘সালেহা-ইমারত ডিগ্রি কলেজ’-এর বর্তমান নাম হবে ‘সাঁকোয়া কলেজ’ এবং ফেনীর ‘ফুলগাজী মহিলা কলেজ’-এর নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল দপ্তর ও অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহকে এই নির্দেশনা বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

.png)

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’ এখন জুলাই স্মৃতি জাদুঘর। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত ৫ আগস্ট জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে এটি শুধু চব্বিশের জুলাই নয়, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলের নিপীড়ন-নৃশংসতার সাক্ষী।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের লক্ষ্য কেবল নতুন ভাতা চালু নয়, বরং অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়া।
৩ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালী পাহাড় মৌজার সংরক্ষিত বনের ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৪ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
৪ ঘণ্টা আগে