সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৫
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছবি: পুলিশের সৌজন্যে
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছবি: পুলিশের সৌজন্যে

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিতভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান স্ট্রিমকে বলেন, ১টা ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে দুজন এসে প্রধান ফটকের সামনের সড়কে ককটেল ছুড়ে পালান। ক্লোজসার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে আজ মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায় ঘোষণার পরই ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

রায়ের সঙ্গে ককটেল বিস্ফোরণের কোনো সম্পর্ক আছে কি না জানতে চাইলে ওসি মনিরুজ্জামান বলেন, ‘আমরা এখনও নিশ্চিত নই। আসল কারণ বের করার চেষ্টা করছি।’

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন বলেও জানান তিনি।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত