পুলিশ লাইনস ভবনে কনস্টেবলের ঝুলন্ত লাশ, ফেসবুক পোস্টে ইঙ্গিত

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ফেনী

পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম। ছবি: সংগৃহীত
পুলিশ কনস্টেবল সাইদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানীর ডেমরায় পুলিশ লাইনসের ভবন থেকে সাইদুল ইসলাম (২১) নামে এক কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টার দিকে তাঁকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইদুল ইসলাম ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুর গ্রামের মো. সাদেকের ছেলে। ৯ মাস আগে তিনি পুলিশের চাকরিতে যোগ দেন।

পুলিশের ডেমরা অঞ্চলের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ওই ভবনের সপ্তম তলার একটি কক্ষে পুলিশের পাঁচ সদস্য থাকতেন। অন্যরা ডিউটিতে যাওয়ায় বৃহস্পতিবার রাতে সাইদুল একা ছিলেন। গভীর রাতে ভবনটিতে থাকা আরেক পুলিশ সদস্য কক্ষটি ভেতর থেকে বন্ধ অবস্থায় পান। পরে দরজা ভেঙে সাইদুলকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।

এদিকে, ওই রাতেই সাইদুল তাঁর স্ত্রীর চলে যাওয়া নিয়ে ফেসবুকে দীর্ঘ একটি পোস্ট দেন। তীব্র মানসিক যন্ত্রণা থেকে নিজেকে শেষ করার কথা ভাবছেন বলেও লেখেন। পোস্টে মা-বাবার কাছে অগ্রিম ক্ষমা চান।

সাইদুলের চাচা মো. সোহাগও সাংবাদিকদের জানান, পারিবারিক কলহের জেরে সাইদুল কিছুদিন ধরে তীব্র বিষণ্নতায় ভুগছিলেন।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত