স্ট্রিম সংবাদদাতা

রাঙামাটির বাঘাইছড়িতে বৃষ্টিপাতের মধ্যে পাহাড়ের ওপর থেকে গাছের গোড়া মাথায় পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাল্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এতে এলাকায় পাহাড় ধসের আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মারা যাওয়া লক্ষ্মী বিলাশ চাকমা (৭০) পশ্চিম লাল্যাঘোনা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার সকালে গরুর খড়ের স্তূপে জমে থাকা পানি নিষ্কাশনের জন্য নালা খনন করছিলেন লক্ষ্মী বিলাশ চাকমা। এ সময় পাহাড়ের ওপরে কেটে ফেলা একটি বড় গাছের গোড়ার অংশ তাঁর মাথার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, গাছের একটা গোড়া মাথায় পড়ে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল দেখে এসেছি। পাহাড় ধসের কোনো ঘটনা ঘটেনি।

.png)
-d66aea-256x144.webp)
চট্টগ্রাম নগরীতে বেড়েছে মশার উৎপাত। ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ ছয়টি ওয়ার্ডে সম্প্রতি জরিপে ৯২টি স্থানকে এডিস মশার প্রজননক্ষেত্র চিহ্নিত করেছে চসিক। শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবন, কাঁচাবাজারের সঙ্গে এই তালিকায় রয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূস।
২০ মিনিট আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে
২২ মিনিট আগে
ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তি নবায়নে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় বাংলাদেশ। ১৯৯৬ সালের ভারত-বাংলাদেশ গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এ বছর ডিসেম্বরে শেষ হবে। এ অবস্থায় পানির ন্যায্য হিস্যা নিয়ে বাংলাদেশের উদ্বেগের সমাধান না হলে আন্তর্জাতিক পর্যায়ে নিষ্পত্
২ ঘণ্টা আগে
গত দুই মাসে লিবিয়া থেকে দেশে ফিরেছেন সুনামগঞ্জের ৬৬ জন অভিবাসনপ্রত্যাশী। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরেছেন তারা। আর্থিক সচ্ছলতার আশায় বিভিন্ন দেশ ঘুরে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে গিয়ে উন্নত জীবনের পরিবর্তে অত্যাচার ও নির্যাতনের শিকার হন।
২ ঘণ্টা আগে