স্ট্রিম সংবাদদাতা
-d66aea-720x405.webp)
চট্টগ্রাম নগরীতে বেড়েছে মশার উৎপাত। ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ ছয়টি ওয়ার্ডে সম্প্রতি জরিপে ৯২টি স্থানকে এডিস মশার প্রজননক্ষেত্র চিহ্নিত করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। শিক্ষাপ্রতিষ্ঠান, নির্মাণাধীন ও পরিত্যক্ত ভবন, কাঁচাবাজারের সঙ্গে এই তালিকায় রয়েছে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িও।
নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় ‘নিরিবিলি’ নামে চারতলা ভবনটি ষাটের দশকে নির্মাণ করেন ড. ইউনূসের বাবা। বাড়িটির সীমানাঘেরা প্রাঙ্গণের বড় অংশে পানি জমে থাকায় মশার প্রজননস্থল হিসেবে চিহ্নিত করেছে জরিপকারী দল।
পরে বাড়িতে অবস্থানরত ড. ইউনূসের ভাই ও নিরাপত্তাকর্মীরা স্থানটি দ্রুত পরিষ্কার করার কথা জানিয়েছেন জরিপকারীদের।
শুধু ব্যক্তিগত ভবন নয়, নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানেও মশার প্রজননক্ষেত্রের সন্ধান মিলেছে। চট্টগ্রাম কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজসহ অন্তত ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান এই তালিকায় রয়েছে।
জরিপ অনুযায়ী, উত্তর কাট্টলী ওয়ার্ডে সবচেয়ে বেশি ৩১টি প্রজননস্থল পাওয়া গেছে। এ ছাড়া জালালাবাদে ২২টি, পাঁচলাইশে ১৫টি, চকবাজার ও পশ্চিম বাকলিয়ায় ১০টি করে এবং পাথরঘাটায় চারটি প্রজননস্থল চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চট্টগ্রামে জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর প্রাদুর্ভাব তীব্র রূপ নিয়েছে। সবমিলে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত জেলায় ১ হাজার ৫৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই ও আগস্টেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৫ জন (৮০ শতাংশের বেশি)। মৃত্যু হয়েছে তিনজনের।
চসিকের ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা সরফুল ইসলাম মাহি স্ট্রিমকে বলেন, স্বাস্থ্য বিভাগ নগরীর আটটি ওয়ার্ডকে ডেঙ্গুর জন্য অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল। এর মধ্যে ছয়টি ওয়ার্ডে সম্ভাব্য প্রজননস্থল খুঁজতে আগস্টের প্রথম ১৮ দিন বিস্তৃত জরিপ চালানো হয়। বাকি দুটি ওয়ার্ডেও পর্যায়ক্রমে জরিপ করা হবে।
তিনি জানান, চিহ্নিত ৯২টি স্থানের মধ্যে ৭০টি এরই মধ্যে সম্পূর্ণ পরিষ্কার করা হয়েছে। বাকি স্থানগুলোতে ওষুধ ছিটানো হয়েছে।
-d66aea-480x270.webp)

.png)

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি শেষ হয়েছে। আজ (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠান শুরু হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাবেন সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপর মূল আয়োজন শুরু হবে।
৭ মিনিট আগে
মন্ত্রিসভায় আরও চারজন যুক্ত হচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর পরই নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা শপথ নেবেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাষ্ট্রপতি নতুন তিন মন্ত্রী ও এক প্রতিমন্ত্রীকে শপথবাক্য পড়াবেন।
৩৫ মিনিট আগে
হামের উপসর্গে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। শুক্রবার (২১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৮৭৬ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে