স্ট্রিম সংবাদদাতা

নির্বাচনের পরেও দেশের পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, বিএনপি বলেছিল নির্বাচন হলে দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু খুনের রেশ এখনো একই আছে। লাঠিয়ে চাঁদাবাজি কয়েকগুণ বেড়েছে। বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে জামালপুর শহরের লুইস ভিলেজে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ছাত্রশিবির সভাপতি। তিনি বলেন, ‘প্রতিটি দপ্তরে অযোগ্য লোক বসানো হয়েছে। যোগ্যতার মূল্যায়ন করছে না বিএনপি। সিন্ডিকেট, দুর্নীতি ও ঘুষ বন্ধ করতে না পারলে অনিয়মের মাত্রা ছাড়িয়ে যাবে।’
গ্যাস সংকট নিয়ে সাদ্দাম বলেন, ‘গ্যাস সংকট সমাধানে আমরা সরকারের সদিচ্ছার অভাব দেখছি। বিরোধীদল এই সংকট নিরসনে পরামর্শ দিলে, তারা তুচ্ছ-তাচ্ছিল্য করছে। সরকার এভাবে চলতে থাকলে এবং জনগণকে দেওয়া কথা বাস্তবায়ন না করতে পারলে হয়তো তাদের পতন হবে। আমরা সরকারের কাছে সমস্যাগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। জাতীয় স্বার্থে সরকার ও বিরোধীদল যেন পরস্পরকে সহযোগিতা করে।’
ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। ফুল দিয়ে বরণের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন উপহারসামগ্রী দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফাহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস। একই সঙ্গে দল ও মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুটি পৃথক বিবৃতিতে এ আহ্বান জানান তারা। বিবৃতিতে ইসলামী আ
১৭ ঘণ্টা আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১৭ ঘণ্টা আগে
২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএসে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই প্রতিক্রিয়া জানান তিনি। রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে