স্ট্রিম প্রতিবেদক

বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে সোমবার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। তার আগে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার এবং বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত মরদেহ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে।
আবুল কাসেম ফজলুল হকের জামাতা আনোয়ারুল হাসান এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফজর নামাজের পরে পল্লবীর মসজিদুল আমানে আবুল কাসেম ফজলুল হকে প্রথম নামাজে জানাজা হবে। এরপর ১০টা থেকে ১১টা বাংলা একাডেমিতে নেওয়া হবে। সেখান থেকে দুপুর ১২টা কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। দুপুর ১২টা থেকে ১টায় অপরাজেয় বাংলায় মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। এরপর ঢাবির কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজের পরে দ্বিতীয় জানাজা হবে।
বাংলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আবুল কাসেম ফজলুল হককে সমাহিত করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলা একাডেমি প্রয়াত সভাপতির আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এর আগে রোববার দুপুরে পরিবারের সঙ্গে একটি রেস্তোরাঁয় খেতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বাংলা একাডেমির সভাপতি, প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক ও সমাজ বিশ্লেষক আবুল কাসেম ফজলুল হক। দ্রুত একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আবুল কাসেম ফজলুল হকের বয়স হয়েছিল ৮৫ বছর।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্ট্রিমকে বলেছেন, ‘দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে তিনি মারা যান। একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেখানে শরীর খারাপ হলে মিরপুরের হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে আবুল কাসেম ফজলুল হককে মৃত ঘোষণা করেন।’
আবুল কাসেম ফজলুল হকের জন্ম ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাকুন্দিয়া গ্রামে। কর্মজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তিনি।
আবুল কাসেম ফজলুল হকের দুই সন্তানের নাম যথাক্রমে শুচিতা শরমিন ও ফয়সল আরেফিন দীপন। শুচিতা শরমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য। ছেলে ফয়সল আরেফিন দীপন জাগৃতি প্রকাশনীর কর্ণধার ছিলেন। ২০১৫ সালের ৩১ অক্টোবর তাঁকে নিজের প্রকাশনীর ভেতরে কুপিয়ে হত্যা করা হয়।
সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে আবুল কাসেম ফজলুল হক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘সুন্দরম’ ও ‘লোকায়ত’ নামে দুটি সাময়িকপত্রের সম্পাদনা ছাড়াও রয়েছে তাঁর অনেক গুরুত্বপূর্ণ বই। ‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’-এর মতো ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে তাঁর। আবুল কাসেম ফজলুল হকের সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’, ‘স্বদেশচিন্তা’-এর মতো একাধিক গ্রন্থ। ১৯৮১ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন।

.png)

তখন রাত প্রায় দুইটা। কলকাতা শহর তখন ঘুমাচ্ছিল। ঘুমিয়ে ছিলেন শিখা ইন হোটেলের অতিথিরাও। কেউ চিকিৎসা করাতে, কেউ আবার ভ্রমণের উদ্দেশ্যে ঠাঁই নিয়েছিলেন কলকাতার নিউ মার্কেটের ১৫ নম্বর মির্জা গালিব স্ট্রিটের হোটেলে। হঠাৎই চিৎকার-চেঁচামেচিতে ঘুম ভাঙে তাদের।
২ ঘণ্টা আগে
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিয়েছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় আবেগাপ্লুত হয়ে একাধিকবার কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় উপস্থিত সবার কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান ফখরুল।
৩ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালীতে মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জির ভাসমান টার্মিনালে (এফএসআরইউ) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ফুরিয়ে গেছে। এতে থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়।
৪ ঘণ্টা আগে
নাটোরের জেলা প্রশাসক (ডিসি) আসমা শাহীনকে প্রত্যাহার এবং লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. বরকত উল্লাহকে বদলি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে