স্ট্রিম সংবাদদাতা

নড়াইলে লোহাগড়ায় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই একটি ট্রাক বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে শামীমা আক্তার সেতু (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে ছোট বোন মিতু খানম (১২)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নলদী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
শামীমা আক্তার সেতু স্থানীয় নলদী বিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত মিতু স্থানীয় একটি নুরানি মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, নলদী গ্রামের কাঁচামাল ব্যবসায়ী হাফিজার মোল্লার দুই মেয়ে সেতু ও মিতু রাতের খাবার শেষে প্রতিদিনের মতো ঘুমিয়ে ছিল। এ সময় পাথরবোঝাই ট্রাকটি তাদের রাস্তার পাশের টিনের বসতঘরের ওপর উল্টে পড়ে।
বিকট শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় দুজনকে নড়াইল জেলা হাসপাতালে নিলে চিকিৎসক শামীমা আক্তার সেতুকে মৃত ঘোষণা করেন। আহত মিতু প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরে এসেছে।
নলদী পুলিশ ক্যাম্পের এএসআই আনিচুজ্জামান জানান, দুর্ঘটনার পর ট্রাক ফেলে চালক ও সহকারী পালিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

.png)

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর ভর্তি হয়েছে ১ হাজার ২১ ডেঙ্গু রোগী। এর মধ্যে ৫৩৫ জনই চলতি আগস্ট মাসের ২০ দিনে। জুলাইয়ে ৩৬০ আর এর আগের ছয় মাসে ভর্তি হন বাকি ১২৬ জন।
২১ মিনিট আগে
দীর্ঘ ৩৫ বছর পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। বেলা ২টা থেকে জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সংসদ সদস্যদের সামনে ভোটের কার্যক্রম তুলে ধরে ব্রিফ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
২৭ মিনিট আগে
চাঁদা আদায় ও শ্রমিকদের মারধরকে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জের সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। এতে তিনটি সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল থেকে একটি শ্রমিক সংগঠনের সদস্যরা কর্মবিরতি পালন ও যানবাহন চলাচলে
১ ঘণ্টা আগে
কলেরা প্রতিরোধে দেশের ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানায় টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। আগামী ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম ডোজ এবং ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে