স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এই উপলক্ষে আজ বুধবার (১১ ডিসেম্বর) ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পাঠাচ্ছে বিভিন্ন আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ভোটকেন্দ্রগুলো দায়িত্বরত প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ কেন্দ্রের সংশ্লিষ্ট ব্যক্তিরা নির্বাচনী সামগ্রী বুঝে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।
আজ সকাল থেকে ঢাকা-১৬ আসনের মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা- ১৫ আসনের মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও ঢাকা-১৪ আসনের সরকারি বাংলা কলেজ নির্বাচনী সামগ্রী কেন্দ্র ঘুরে দেখা যায়, সকাল থেকেই মালামাল বিতরণ কেন্দ্রে আসতে শুরু করেন বিভিন্ন ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, আনসার-ভিডপি ও পুলিশ সদস্যরা। সকাল ১০টায় নির্বাচনী সামগ্রী বিতরণের কথা থাকলেও ১২টার পর থেকে বিতরণ শুরু করে আসনগুলোর সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এ সময় মাইকিং করে কেন্দ্রের নাম ও নম্বর বলা হয়। তারপর প্রিজাইডিং অফিসার ও আনসার-ভিডিপি সদস্য সহকারী রিটার্নিং কর্মকর্তা থেকে ব্যালট পেপারসহ সব সামগ্রী বুঝে নেন।
নির্বাচনী সামগ্রী বুঝে নেওয়ার পর তাঁরা সবগুলো সামগ্রী ঠিক আছে কিনা তা তালিকা দেখে আবার যাচাই-বাছাই করে। যাচাই-বাছাই শেষে কোনো সমস্যা না থাকলে মালামাল গাড়িতে উঠিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়।

এ তিন মালামাল বিতরণ কেন্দ্র ছাড়াও আজ ঢাকার বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অধীন ঢাকার আরো ১২টি আসনে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়। এই বিতরণ করা কেন্দ্রগুলো হলো, ঢাকা-৪ এর ধোলাইপাড় উচ্চ বিদ্যালয়, ঢাকা-৫ এর পশ্চিম ধোলাইর পাড় (সার্কেল অফিস সংলগ্ন), জেলা ত্রাণ গোডাউন, ঢাকা-৬ এর সেন্ট্রাল উইমেন্স কলেজ , ঢাকা-৭ এর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ, ঢাকা-৮ এর উইল্স লিটন ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা-৯ এর খিলগাঁও মডেল কলেজ, ঢাকা-১০ এর টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকা-১১ এর আইডিয়াল স্কুল এন্ড কলেজ, ঢাকা-১২ এর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা-১৩ এর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা-১৭ এর বনানী বিদ্যানিকেতন ও ঢাকা-১৮ উত্তরা কমিউনিটি সেন্টার।

মালামাল সংগ্রহের পর ভোটকেন্দ্রের দায়িত্বরত প্রিজাডিং অফিসাররা বলছেন, বুঝে পাওয়া নির্বাচনী সামগ্রী নিয়ে তাঁরা সরাসরি কেন্দ্রে প্রবেশ করবেন। আজ থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত তাঁরা কেন্দ্রেই অবস্থান করবেন। ফলাফল ঘোষণা শেষে তাঁরা আবার মালামাল বিতরণ কেন্দ্রে সকল মালামাল বুঝিয়ে দিয়ে যাবেন। এ সময়কালে তাদের সঙ্গে সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, ১৩ জন আনসার সদস্য ও ৪ থেকে ৫ জন পুলিশের সদস্যও কেন্দ্রে অবস্থান করবেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যরাও কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের সঙ্গে সাক্ষাৎ করবে বলে জানায় প্রিজাইডিং কর্মকর্তারা।
এ বিষয়ে ঢাকা-১৪ আসনের ভোটকেন্দ্র মসজিদুল আকবর ইসলামীয়া দাখিল মাদ্রাসার প্রিজাইডিং অফিসার আনিসুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘সেনাবাহিনীর সদস্যদের এখানে ব্রিফ করার কথা ছিল। কিন্তু তাঁরা এখানে ব্রিফ করেনি। তাঁরা জানিয়েছে তাঁরা কেন্দ্রে গিয়ে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবে।’

ঢাকা- ১৫ আসনের শেরেবাংলা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র-২ এর প্রিজাইডিং অফিসার নজরুল ইসলাম স্ট্রিমকে বলেন, ‘আমি আমার সবগুলো মালামাল হাতে পেয়েছি। আমাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তাদের ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় আমরা এখন কেন্দ্রে প্রবেশ করবো।’
ওই আসনের এক কেন্দ্রের আনসার-ভিডিপির সদস্য তোফায়েল স্ট্রিমকে বলেন, ‘আমরা মালামাল নিয়ে সরাসরি কেন্দ্রে চলে যাবো। সেখানেই গণনা শেষ না হওয়া পর্যন্ত অবস্থান করবো। ফলাফল ঘোষণা হলে আবার মালামাল এখানে নিয়ে আসবো।’
তিনি আরো বলেন, ‘প্রতিটি কেন্দ্রে আমাদের ১৩ জন সদস্য থাকবে। এর মধ্যে ৩ জন অস্ত্র সহ থাকবে। বাকি ১০ জন লাঠি নিয়ে থাকবে।’
ঢাকা-১৬ আসনের ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা এক নারী আনসার সদস্য স্ট্রিমকে বলেন ‘আমরা ভোর থেকে মালামাল নেওয়ার জন্য অপেক্ষা করেছি। কিছুক্ষণ আগে মালামাল হাতে পেয়েছি। এখন প্রিজাইডিং অফিসারের সঙ্গে কেন্দ্রে চলে যাবো। ভোটকক্ষ প্রস্তুত করে আজ রাতে কেন্দ্রেই অবস্থান করবো ‘
ঢাকা- ১৫ আসনের এক কেন্দ্রের দায়িত্বরত সহকারী প্রিজাডিং অফিসার বলেন, ‘এখন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা ভালো রয়েছে। আশাকরি এ রকম ভালো পরিবেশই বজায় থাকবে।’
সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ঢাকা ১৪ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দীন স্ট্রিমকে বলেন, ‘আমরা ঢাকা ১৪ আসনের মালামাল বিতরণ করছি। আমাদের প্রিজাইডিং অফিসার তাদের যথেষ্ট গাড়ি ও নিরাপত্তা বলয় নিয়ে মালামাল নিয়ে যাচ্ছে। এবার আমরা ব্যালটসহ সব মালামাল কেন্দ্রে পাঠিয়ে দিচ্ছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
৩ মিনিট আগে
বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের আগে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে সাংবাদিকদের নিয়ে কাজ করা তিনটি আন্তর্জাতিক সংস্থা।
৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করতে আসা এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
১৯ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জে দুটি ভোটকেন্দ্রে স্থাপিত চারটি সিসি টিভি ক্যামেরা চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। কেন্দ্র দুটি হলো উপজেলার সয়ার ইউনিয়নের সয়ার ডারারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও কুর্শা ইউনিয়নের কুর্শা দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২১ মিনিট আগে