স্ট্রিম প্রতিবেদক

ছয় মাস পর তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে সরকার। জুনের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুন) বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দর কার্যকর হবে।
সর্বশেষ গত বছরের নভেম্বরে এলপিজির দাম কমানো হয়েছিল। এরপর টানা ছয় মাস দাম বাড়ানো ও অপরিবর্তিত রাখা হয়। সর্বশেষ মে মাসে ছিল ১ হাজার ৯৪০ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতিকেজি এলপিজির দাম ১৫৭ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব আকারের এলপিজি সিলিন্ডারের দাম আনুপাতিক হারে কমেছে।
গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটোগ্যাস) দামও কমেছে। জুন মাসে অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৬৮ টাকা ১৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানায়, জুন মাসের জন্য সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আরামকোর প্রোপেন ও বিউটেনের ঘোষিত মূল্য (সৌদি সিপি) অনুযায়ী প্রতি মেট্রিক টন এলপিজির গড় দাম ৭৯৯ মার্কিন ডলার। প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ১২২ টাকা ৮১ পয়সা বিবেচনায় নিয়ে দেশের বাজারে এলপিজির এই দাম সমন্বয় করা হয়েছে।
বিইআরসির তথ্য বলছে, সর্বশেষ ২০২৫ সালের নভেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমানো হয়েছিল। এরপর টানা ঊর্ধ্বমুখী ছিল এলপিজির বাজার। নভেম্বরের পর ডিসেম্বরেই ১২ কেজিতে ৩৮ টাকা বেড়ে দাম দাঁড়ায় ১ হাজার ২৫৩ টাকায়। নতুন বছরের শুরু জানুয়ারিতে ৫৩ টাকা এবং ফেব্রুয়ারিতে আরও ৫০ টাকা বেড়ে দাম নির্ধারিত হয় ১ হাজার ৩৫৬ টাকা।
এরপর মার্চে দাম অপরিবর্তিত থাকলেও এপ্রিলে দুই দফায় দাম বাড়ানো হয়। প্রথমে ৩৮৭ টাকা এবং পরে ২১২ টাকাসহ এক মাসেই মোট ৫৯৯ টাকা বেড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম গিয়ে ঠেকে ১ হাজার ৯৪০ টাকায়, যা মে মাসে অপরিবর্তিত ছিল।
হিসাব অনুযায়ী, গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এপ্রিল—এই পাঁচ মাসের ব্যবধানে ১২ কেজির সিলিন্ডারের দাম একলাফে ৭৪০ টাকা বাড়ানো হয়েছিল।

.png)

চট্টগ্রামের হাটহাজারীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর নির্মাণাধীন বহুতল ভবনে হামলার পর কাজ বন্ধ রাখতে মোবাইল ফোনে হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে বায়েজিদ থানা এলাকা থেকে আসিফ (২৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রোববার বিকেলে একটি মামলা করেন ভুক্তভোগী চাল ব্যবসায়ী।
৩ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯২ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
৩ ঘণ্টা আগে