স্ট্রিম সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ে বৃষ্টির মধ্যে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে দিনমজুর বাবা-ছেলের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার মহব্বতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন মহব্বতপুর গ্রামের মৃত ধামালু গণেশের ছেলে নারায়ণ (৬০) ও তাঁর ছেলে নিমাই (৩০)। তাঁরা পেশায় দিনমজুর ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নারায়ণ ও তাঁর ছেলে নিমাই আজ বাড়ির পাশে রঞ্জিত নামের একজনের জমিতে দিনমজুর হিসেবে পাট কাটছিলেন। দুপুর আড়াইটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তাদের ওপর হঠাৎ বজ্রপাত হয়। এতে মাথায় গুরুতর আঘাত ও শরীর ঝলসে গিয়ে ঘটনাস্থলেই ছেলে নিমাইয়ের মৃত্যু হয়।
এ সময় নারায়ণকে অচেতন পড়ে ছিলেন। পরে দুজনকে উদ্ধার করে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। তবে চিকিৎসক নারায়ণকেও মৃত ঘোষণা করেন। তবে ময়নাতদন্ত ছাড়াই তাদের মরদেহ বাড়িতে নিয়ে যেতে চাইলে সদর থানার এসআই মো. তহিদুল ইসলাম হাসপাতালে গিয়ে সুরতহাল ও তদন্তের কাজ শুরু করেন।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহজাহান আলী বলেন, বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর খবরে পুলিশের একটি টিম ঘটনাস্থলে এবং হাসপাতালে যায়। পুরো বিষয়টি তদারকি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

.png)

আওয়ামী লীগের পক্ষে ওকালতি করলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতীক ‘হাঁস’ খেয়ে ফেলবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
৯ ঘণ্টা আগে
পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় দেওয়ার অভিযোগে মাগুরা সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি নাঈমুজ্জামান নয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২৪ জুলাই মেজর রফিককে একটি চিঠি লিখেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ৫৫ বছরের পুরোনো সেই চিঠি এখন ডাকটিকিট প্রদর্শনী ‘বগুড়াপেক্স ২০২৬’ এর অন্যতম আকর্ষণ। চিঠিটি দেখতে ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থী।
৯ ঘণ্টা আগে
মাগুরায় এক পুলিশ সদস্যকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে জেলা প্রাইভেটকার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি ও সদর থানা ছাত্রদলের সাবেক সভাপতি নাঈমুজ্জামান নয়নের বিরুদ্ধে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
৯ ঘণ্টা আগে