স্ট্রিম সংবাদদাতা

বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য বিপুল চন্দ্র পালের (৪৮) লাশ উদ্ধারের ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।
হোটেলের সিসিটিভির ফুটেজ দেখে পরিচয় নিশ্চিত হওয়ার পর রোববার (৭ জুন) রাতে ঠাকুরগাঁও থেকে মোর্শেদাকে (৩৮) আটক করা হয়। তাঁর বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, বিপুল চন্দ্রের লাশ উদ্ধারের পরে সিসিটিভি ফুটেজে বোরকা পরা নারীর মুখে মাস্ক দেখা যায়। পরে পরিচয় নিশ্চিত হয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর থেকে মোর্শেদাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন– ‘দুজন মিলিত হওয়ার সময় বিপুল চন্দ্র অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তাঁর মৃত্যু হয়। ভয়ে লাশ কক্ষে রেখে পালিয়ে যাই’। তবে মোর্শেদার এই দাবি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান ওসি।
গত ৬ জুন দুপুরে বগুড়া সদরে সেঞ্চুরি মোটেল নামে হোটেলের ৬১০ নম্বর কক্ষ থেকে বিপুল চন্দ্র পালের লাশ উদ্ধার করা হয়। বিপুল চন্দ্র বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত সদস্য এবং শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার ছিলেন।
পুলিশ জানায়, হোটেল কর্তৃপক্ষ প্রথমে দাবি করেছিল– বিপুল একাই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। তবে সিসিটিভি ফুটেজ যাচাইয়ের পর দেখা যায়– ৫ জুন রাত ৯টায় বিপুল দ্বিতীয় তলার একটি রুমে বোরকা পরিহিত নারীকে নিয়ে অবস্থান করেন। দুই ঘণ্টা পর সেখান থেকে তারা ষষ্ঠ তলার ৬১০ নম্বর কক্ষে যান।
এরপর রাতের কোনো এক সময়ে ওই নারী একাই কক্ষ থেকে বের হয়ে যান। পরের দিন দুপুরে চেকআউটের সময় পেরিয়ে গেলেও কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে কক্ষের দরজা খুলে বিপুল চন্দ্রকে বিছানা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিপুল চন্দ্রের মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। ঘটনাটির তদন্ত চলছে।

.png)

পঞ্চগড়ের দেবীগঞ্জে ভারী বৃষ্টিপাতের মধ্যে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার দুটি এলাকায় এ ঘটনা ঘটে। দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
২২ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ করেছেন।
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বান্দরবানে পাহাড়ের কোনো মানুষ ত্রাণ থেকে বঞ্চিত হবে না। একসঙ্গে বন্যায় যেসব ঘর বসবাসের অনুপযোগী হয়ে গেছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করা হবে।
৩ ঘণ্টা আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কের একাংশে গত কয়েক দিনের বৃষ্টিতেই ধস দেখা দিয়েছে। যান চলাচল শুরুর বছর না গড়াতেই ৯০০ কোটি টাকার সেতুর সড়কে গর্ত তৈরি হওয়ায় নির্মাণকাজ ও মেয়াদ নিয়ে প্রশ্ন উঠেছে।
৩ ঘণ্টা আগে