স্ট্রিম প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন বলতে বিশ্বে যে মান (স্ট্যান্ডার্ড) বোঝায়, আমরা সেটি দেখাতে চাই। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের একথা বলেন তিনি।
আইনশৃঙ্খলা সমন্বয় সেলে শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপনির্বাচন তদারকি শেষে সিইসি বলেন, নিয়ন্ত্রণ কক্ষ ভিজিট করেছি। আমরা আসন দুটিতে ড্রোন থেকে আরম্ভ করে সবকিছু ব্যবহার করছি। সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে আমরা মনিটর করছি। ত্রয়োদশ সংসদ নির্বাচন যেমন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এটিও তার চাইতে ভালো ছাড়া খারাপ না হয়, সেটিকে জোর দিয়েছি।
তিনি বলেন, শেরপুর সীমান্ত এলাকা। সেখানে সেনাবাহিনীকে সীমান্ত থেকে একটু দূরে থাকতে হয়। এজন্য আমরা ওখানে বিজিবি মোতায়েন বাড়িয়েছি। তাদের আমরা কার্যকরভাবে ব্যবহার করছি। র্যাব, পুলিশ এবং আনসার সদস্যরাও তো আছেন।
দুটি আসনের নির্বাচনের পরিস্থিতি জানিয়ে নাসির উদ্দিন বলেন, সকাল সাড়ে ৭টার সময় আমি প্রথম রিপোর্ট পাই। সেখানে পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। মানুষ নির্বিঘ্নে আসছেন, ভোট দিচ্ছেন। উপনির্বাচনে সাধারণত একটি টেনডেন্সি থাকে ভোটার টার্ন আউট কম হওয়ার। তারপরেও দেখা যাক কী হয়? তবে মানুষ শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়ে বাড়ি ফেরত যাচ্ছেন।
ভোট হওয়া চট্টগ্রামের দুটি আসনের ফলাফল বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘এটি আদালতের বিষয়। আদালত সিদ্ধান্ত যেমন দেবে, আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।’
স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচন আয়োজন বিষয়ে সাংবাদিকদের আরেক প্রশ্নে সিইসি বলেন, ‘এখন এটি নিয়ে কথা বলতে চাই না। এ নিয়ে সরকারের সঙ্গে বসতে হবে। অনেক আলাপ-আলোচনা করতে হবে। আইনকানুন আছে, এই যে অধ্যাদেশগুলো জারি হয়েছে, এগুলো পাস করার ব্যাপার আছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরে আমরা সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছাব।’
সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যে বিতর্ক চলছে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এগুলো এখন অপ্রাসঙ্গিক। আজকের ভোটের সঙ্গে এর সম্পর্ক নেই। এগুলো নিয়ে মামলা হয়েছে; এখন আদালতের বিষয়। আদালত ও সংসদের বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’

.png)

সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে নিয়ে সাইবার বুলিংয়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেসবুক। সেখানে প্রতিবাদ ও সংহতির ডিজিটাল ভাষা হয়ে উঠেছে নব্বই দশকের বিখ্যাত ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি।
৭ মিনিট আগে
কক্সবাজারের রামুতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের স্কুলপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ২৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত।
৩৯ মিনিট আগে
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে হাসপাতালের কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে